📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 এ রোযা কার জন্য রাখছিলে?

📄 এ রোযা কার জন্য রাখছিলে?


আমাদের হযরত ডা. আব্দুল হাই ছাহেব (কু.সি.) হযরত থানভী রহ.-এর এ কথা বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রমাযান মাসে অসুস্থ হয়। অসুস্থতার কারণে তার রোযা ছুটে যায়। রমাযানের রোযা ছুটে যাওয়ার কারণে সে ব্যথিত ছিলো। হযরত বললেন, দুঃখ করার কোনো কারণ নেই। তুমি এটা দেখো যে, রোযা কার জন্য রাখছিলে? তুমি যদি নিজের জন্য, নিজের মনকে খুশি করার জন্য, নিজের আগ্রহ পুরা করার জন্য রোযা রাখছিলে তাহলে তো নিঃসন্দেহে দুঃখিত হও যে, অসুস্থতার কারণে রোযা ছুটে গেলো। কিন্তু যদি আল্লাহ জন্য রোযা রাখছো তাহলে ব্যথিত হওয়ার প্রয়োজন নেই। কারণ, আল্লাহ তা'আলা নিজে বলেছেন যে, অসুস্থ অবস্থার রোযা ছেড়ে দাও।

তাই শরীয়তসম্মত ওযরের কারণে যদি রোযা কাযা হয় বা আমল ছুটে যায় যেমন অসুস্থতা, সফর, মেয়েদের স্বাভাবিক সমস্যা বা অধিক গুরুত্বপূর্ণ কোনো ব্যস্ততার কারণে- যা দ্বীনেরই দাবি ছিলো- আমল ছুটে যায়, উদাহরণস্বরূপ, মা-বাবা অসুস্থ তাদের খেদমতে ব্যস্ত থাকার ফলে আমল ছুটে গেলো, তাহলে এর জন্য মোটেই ব্যথিত হওয়া উচিত নয়। কিন্তু অলসতার কারণে আমল ছাড়া উচিত নয়।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 অলসতার চিকিৎসা

📄 অলসতার চিকিৎসা


অলসতার একমাত্র চিকিৎসা তার মোকাবেলা করা। তার সামনে অবিচল হয়ে দাঁড়ানো। সাহসিকতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। নিজের সংকল্পকে ব্যবহার করা ছাড়া এর অন্য কোনো চিকিৎসা নেই। আমাদের জীবনেও যদি এতটুকু বিষয় চলে আসে অর্থাৎ, অলসতার মোকাবেলা করি তাহলে বুঝুন যে, অর্ধেক কাজ হয়ে গেছে। তারপর অবশিষ্ট অর্ধেক অর্জনের চেষ্টা করবে। আল্লাহ তা'আলা নিজ দয়ায় অলসতার মোকাবেলা করার হিম্মত ও তাওফীক দান করুন। আমীন।

وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00