📄 পদলিপ্সার তাৎপর্য
পদলিন্সার অর্থ হলো মানুষের অন্তরে এই কামনা ও লালসা থাকা যে, মানুষের উপর আমার প্রভাব বিস্তার হোক। প্রভাবশালী পদ ও মাসনাদ লাভ হোক। যাতে মানুষ আমাকে সম্মান করে, আমাকে নেতা বলে মান্য করে। মানুষ আমার কথা মানুক, মানুষের উপর আমার প্রভাব সৃষ্টি হোক এই জিনিসের বাসনাকেই পদলিলা বলে।
📄 যশ-খ্যাতি ও সুনাম কামনা
মানুষ আমাকে বড়ো মনে করুক, আমার সবকিছু পছন্দ করুক, এটাকে সুনাম কামনা বলুন বা প্রদর্শন প্রবৃত্তি এটাও পদলিপ্সার একটি অংশ। এই হাদীস শরীফে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে, পদলিলা পদ-পদবীর মাধ্যমে হোক বা প্রশংসা কামানোর মাধ্যমে হোক, এটা মানুষের দ্বীনকে বরবাদ করে যেমন ক্ষুধার্থ বাঘ ছাগল পালকে বরবাদ করে। বরং এ জিনিস তার চেয়ে বেশি বরবাদ করে। এ বিষয় দুটি বোঝার প্রয়োজন রয়েছে। কারণ, এগুলো খুব নাযুক অবস্থা। এ থেকে বাঁচা তেমনই জরুরী যেমন মদ পান ও শুয়রের মাংস খাওয়া থেকে বাঁচা জরুরী। পদলিপ্সার প্রথম অংশ অর্থাৎ বড়ো পদ-পদবী ও আসন লাভ করার চিন্তা-চেষ্টা করা, যাতে মানুষের উপর প্রভাব সৃষ্টি করা যায়, ভীতি বিস্তার করা যায় এগুলো নাজায়েয ও হারাম।
📄 এক প্রকারের পদমর্যাদা লাভ করা শরীয়তেও কাঙ্ক্ষিত
পদমর্যাদার একটি অংশ শরীয়তেও কাম্য ও জায়েয। অর্থাৎ, মানুষের অন্তরে এতটুকু প্রভাব বিস্তার হওয়া যার ফলে অন্যের দেওয়া কষ্ট ও ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা যায়। কোনো মানুষ যদি একেবারেই মর্যাদাহীন ও গুরুত্বহীন হয়, যার ফলে অন্যের দেওয়া কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে এতটুকু মর্যাদা লাভ করা যার দ্বারা মানুষ নিজেকে কষ্ট থেকে বাঁচাতে পারে, এটা শুধু জায়েয তাই নয় বরং জরুরী। উদাহরণস্বরূপ, একজন মানুষের কারো চোখে তার কোনো সম্মান ও মর্যাদা নেই। কেউ এসে তাকে প্রহার করলো, কেউ তার ধন-সম্পদ ছিনিয়ে নিলো, কেউ তার জানের উপর আক্রমণ করলো, এখন কারো কাছে গিয়ে সে অভিযোগ করলে কেউ তার কথা শোনে না, থানায় গেলে পুলিশ রিপোর্ট লেখে না। বর্তমান যুগের এ পৃথিবী এমন গুরুত্বহীন মানুষকে মেরে ফেলবে। এজন্য এ পরিমাণ মর্যাদা যার দ্বারা কষ্ট দূর করা যায়, এটা জায়েয ও জরুরী। এতটুকু মর্যাদা যদি কেউ কামনা করে তাহলে শরীয়তে তা নিষেধ নয়।
📄 প্রয়োজনাতিরিক্ত মর্যাদা কামনা করা
কিন্তু কেউ যদি এ জন্য মর্যাদা কামনা করে যে, প্রয়োজনাতিরিক্ত সুবিধা ভোগ করবে। পদ-পদবী লাভ হলে মানুষের উপর প্রভাব বিস্তার করবে, নিজের সুবিধা ভোগ করবে, এটা পদলিপ্সা যা হারাম।