📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 নিজের জন্য আধ্যাত্মিক চিকিৎসক খুঁজে নিন

📄 নিজের জন্য আধ্যাত্মিক চিকিৎসক খুঁজে নিন


আমাদের বুযুর্গগণ বলেছেন যে, মানুষ যেহেতু এসব রোগের চিকিৎসা নিজে করতে পারে না, এজন্য কোনো আধ্যাত্যিক চিকিৎসক খুঁজে নিতে হবে। এই চিকিৎসককে পীর বলুন, শাইখ বলুন বা ওস্তাদ বলুন, কিছু আসলে তিনি আধ্যাত্যিক রোগের ডাক্তার। এ পদ্ধতি অবলম্বন না করা পর্যন্ত মানুষ এসব আধ্যাত্যিক রোগে আক্রান্ত থাকবে। পরিণতিতে তার আমল খারাপ হতে থাকবে।

সামনে যেই অধ্যায় শুরু হচ্ছে এটা তার সামান্য পরিচয়। আখলাকের যতো শাখা রয়েছে তার একেকটির বর্ণনা সামনে আসবে। ভালো আখলাক অর্জনের জন্য কি করতে হবে এবং মন্দ আখলাক দূর করার জন্য কি করতে হবে- তার বিবরণ আসবে। আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে আমাদেরকে বিষয়টি বোঝার এবং সে অনুপাতে আমল করার তাওফীক দান করুন। আমীন।

وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

ফন্ট সাইজ
15px
17px