📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ইখলাস আত্মার একটি অবস্থার নাম

📄 ইখলাস আত্মার একটি অবস্থার নাম


আল্লাহ তা'আলা ইখলাসের হুকুম দিয়েছেন। নিজের মধ্যে ইখলাস পয়দা করবে। ইবাদতের মধ্যে ইখলাস পয়দা করবে। যে কোনো কাজ করবে আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের জন্য করবে, এটা হলো ইখলাস। মুখে প্রকাশ করলেই ইখলাস হয় না। ইখলাস তো আত্মার একটা অবস্থার নাম। একটা অভ্যন্তরীণ গুণ। আমাদেরকে এটা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 শোকর আত্মার কাজ

📄 শোকর আত্মার কাজ


আল্লাহ তা'আলা শোকরের হুকুম দিয়েছেন। যখন কোনো নেয়ামত লাভ হবে তখন আল্লাহর শোকর আদায় করবে। এই শোকরও আত্মার কাজ। হৃদয়ের কাজ। যতো বেশি শোকর আদায় করবে, রূহ ততো বেশি শক্তিশালী হবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 সবরের হাকীকত

📄 সবরের হাকীকত


আল্লাহ তা'আলা সবর তথা ধৈর্য ধারণের হুকুম দিয়েছেন। অপ্রিয় কোনো অবস্থা দেখা দিলে মনে করবে যে এটা আল্লাহ তা'আলার পক্ষ থেকে এসেছে। যা কিছু হয়েছে আল্লাহর হিকমত অনুপাতেই হয়েছে। আল্লাহর ইচ্ছা মতোই হয়েছে। আমার যতোই খারাপ লাগুক না কেন, এর মধ্যেই আল্লাহ তা'আলার মাসলাহাত রয়েছে। প্রত্যেক অপ্রিয় ঘটনার সময় মানুষ এ কথা চিন্তা করবে, অন্তরে এই অনুভূতি জাগ্রত করবে; একে সবর ও ধৈর্য বলে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আধ্যাত্মিক গুণ অর্জন করা ফরয

📄 আধ্যাত্মিক গুণ অর্জন করা ফরয


আল্লাহ তা'আলা এমন অনেক বিধান দিয়েছেন, যেগুলোর সম্পর্ক আমাদের রূহ ও আত্মার সঙ্গে। মনে রাখবেন! সবর করা তেমনি ফরয, যেমন ফরয নামায পড়া। শোকর করা তেমনি ফরয, যেমন ফরয রোযা রাখা। ইখলাস তেমনি ফরয, যেমন ফরয যাকাত দেওয়া। এগুলোও আমাদের উপর আল্লাহ প্রদত্ত ফরয।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00