📄 কষ্ট সুস্বাদু হয়ে যাবে
যখন আপনি চিন্তা করবেন যে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মনের বিরুদ্ধে এ কাজ করছেন, তখন এই কষ্টও শেষ পর্যন্ত সুস্বাদু হয়ে যাবে। কারণ, যখন চিন্তা করবেন যে, আলহামদুলিল্লাহ, প্রকৃত প্রেমাস্পদের জন্য আমি আমার কু-প্রবৃত্তিকে দমন করছি, তখন মনে যেই প্রশস্ততা ও প্রফুল্লতা সৃষ্টি হবে এবং যেই নূর পয়দা হবে, তার সামনে দুনিয়ার হাজারো স্বাদ ও মজা কতাওবান।
📄 ভগ্ন হৃদয়ের সাথে আলাহ পাক থাকেন
আল্লাহ তা'আলা চান, আমার বান্দা মাঝে মাঝে তার আত্মাকে আঘাত করুক। যেমন একটি কাজ করতে মন চাইছে, কিন্তু মনে আঘাত হেনে সেই কাজ থেকে বান্দা বিরত থাকলো। যখন আল্লাহ তা'আলার খাতিরে অন্তরে আঘাত হানবে তখন আল্লাহ পাক বলবেন, আমি তার হৃদয়ে অবস্থান করবো। এই হৃদয়ে আমার আলো বিচ্ছুরিত হবে।
এখন আত্মা দুইভাবে ভাঙ্গতে পারে। অনিচ্ছাকৃতভাবে হৃদয় ভাঙ্গতে পারে। যেমন তার উপর কোনো মুসীবত পতিত হলো। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি এদের সাথে আছি। দ্বিতীয় পদ্ধতি এই যে, অন্তরে গোনাহের চাহিদা হচ্ছিলো, তা দমন করে নিজের হৃদয় ভেঙ্গে ফেললো। তখনও আল্লাহ তা'আলা বলেন, আমি তোমার সাথে আছি।
📄 আত্মা নূর বিকিরণের কেন্দ্র
এ কথাটি বুঝাতে গিয়ে আল্লামা ইকবাল বড়ো সুন্দর একটি কবিতা রচনা করেছেন-
تو بچا بچا کے نہ رکھ اسے ترا آئنہ ہے وہ آئنہ
کہ شکستہ ہو تو عزیز تر ہے نگاہ آئنہ ساز میں
অর্থাৎ, তোমার আত্মা বেঁচে থাকবে এবং তার যাবতীয় কামনা-বাসনা তুমি পুরা করতে থাকবে, এমনটি করো না। কেননা যে সত্তা আত্মাকে আয়েনা বানিয়েছেন তিনিই বলছেন যে, আত্মা নামক এ আয়েনা যতো বেশি ভাঙ্গা হবে ততো বেশি আমার প্রিয় হবে। ততো বেশি আমি তার সাথী হবো। আত্মাকে আল্লাহ তা'আলা নিজের জন্য বানিয়েছেন। আত্মা তাঁরই আলো বিকিরণ কেন্দ্র। এতে কারো অংশীদারিত্ব তিনি পছন্দ করেন না। খাহেশাতের কাঁচ ভেঙ্গে যখন চুরমার করা হয় কেবল তখনই তা আল্লাহ তা'আলার জন্য অবধারিত হয়।
📄 আমি বিরান ঘরেই অবস্থান করবো
আমি একটি পংক্তি রচনা করেছিলাম। হযরত হাকীম আখতার ছাহেব রহ. তা খুব পছন্দ করে থাকেন। তাঁর মজলিসে তা পাঠ করে শুনিয়েও থাকেন। পংক্তিটি হলো-
درد دل دے کے مجھے اس نے یہ ارشاد کیا
ہم اس گھر میں رہیں گے جسے برباد کیا
হৃদয়-বেদনা দিয়ে তিনি বললেন, আমি বিরান ঘরেই অবস্থান করবো।
আত্মাকে বিরান করার অর্থ হলো, আল্লাহ তা'আলার জন্য মনের কাম বাসনাকে দলিত-মথিত করা। অন্তরে গোনাহ করার আকর্ষণ সৃষ্টি হয় গোনাহ করার চাহিদা সৃষ্টি হচ্ছে, চারদিকে ছড়ানো গোনাহের উপকরণসমূহ হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমি আল্লাহর খাতিরে আমার আত্মাকে বিক করছি। তাহলে আল্লাহ পাক ওই অন্তরে বসবাস শুরু করেন। তখন হয় আল্লাহ পাকের নূরের বিকিরণকেন্দ্রে পরিণত হয়।