📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তৃতীয় পদ্ধতি: নিজের আচরণ ও কর্মপদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনা করা

📄 তৃতীয় পদ্ধতি: নিজের আচরণ ও কর্মপদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনা করা


এরপর হযরত বলেন, এর পাশাপাশি নিজের আচরণ ও কর্ম নিয়েও চিন্তা-ভাবনা করবে। অর্থাৎ, এ কথা চিন্তা করবে যে, একদিকে বৃষ্টির মতো অবিরাম ধারায় আল্লাহ পাকের নিয়ামত বর্ষিত হচ্ছে, অপরদিকে আল্লাহ পাক সামান্য যেই ইবাদতের হুকুম দিয়েছেন, তাতে আমি অলসতা করছি। যে গোনাহ থেকে তিনি বিরত থাকার আদেশ করেছেন, তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও অলসতা করছি।
মাওলানা রূমী রহ. বলেন,
کارساز ما بساز کار ما
فکر ما در کار ما آزار ما
অর্থাৎ, আমাদের কর্ম-নিয়ন্তা দিন-রাত আমাদের কাজে লেগে আছেন। আমাদের প্রয়োজনসমূহ পূরণ করছেন। আমাদের প্রতি তাঁর নিয়ামত বর্ষণ করছেন। কিন্তু যে কাজ তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন, সে কাজকে আমরা বিপদ মনে করছি। আমরা নামায পড়া, রোযা রাখা এবং গোনাহ থেকে বেঁচে থাকাকে মুসীবত মনে করছি। আল্লাহ তা'আলার নিয়امতের প্রতিদানে বান্দার কর্মকাণ্ড কতোই না নাশোকরীতে ভরা। যদি মানুষ একথা চিন্তা করে যে, আমার এমন কর্মকাণ্ডের পরও আল্লাহ তা'আলার পক্ষ থেকে আমার উপর নিয়امতের বারি বর্ষণ হচ্ছে, তাহলে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হবে। এজন্য হযরত থানভী রহ. বলেন, আল্লাহ তা'আলার নিয়ামতসমূহ এবং প্রতিদানে নিজের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে চিন্তা-ভাবনা করুন।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 নিজের অবস্থান নিয়ে চিন্তা করুন

📄 নিজের অবস্থান নিয়ে চিন্তা করুন


হযরত থানভী রহ.-এর উপরোক্ত কথার আরেকটি মর্ম হতে পারে, যা তিনি অন্যত্র বর্ণনা করেছেন। যেমন, আমাদের ভাই কালীম সাহেব বলেছেন, তিনি হযরতের কোনো এক ওয়াজে এই ব্যাখ্যা পাঠ করেছেন যে, যেভাবে আল্লাহ তা'আলার নিয়ামত এবং নিজের কর্ম নিয়ে ভাবলে আল্লাহ তা'আলার মহব্বত পয়দা হয়, একইভাবে আল্লাহ পাকের নিয়ামত এবং নিজ অবস্থান সম্পর্কে চিন্তা করার দ্বারাও অন্তরে মহব্বত পয়দা হয়। নিজ অবস্থান নিয়ে চিন্তা করার অর্থ এই যে, আল্লাহ তা'আলার বড়ত্ব, মহত্ব, প্রতিপত্তি, তাঁর রহমত, পূর্ণ শক্তি ও মহা কৌশলের কথা চিন্তা করবে। অপরদিকে নিজের অবস্থানগত দৈন্য কল্পনা করবে যে, আমার কোনো মূল্য নেই। আমি তো কোনো কাজের যোগ্য নই। আমার কাছে যা আছে সবই তো তাঁর দান। নতুবা আমার কাছে তো কিছুই ছিলো না। আমি নিজে নিজেকে অস্তিত্ব দান করতে সক্ষম নই। আমি নিজেকে জীবিত রাখতেও সক্ষম নই। চেহারা, অবয়ব, সুস্থতা ও জ্ঞান কোনোটিই আমি অর্জন করতে সক্ষম নই। এর কিছুই আমার ছিলো না। এসবই তাঁর দান। তিনি চাইলে এগুলো ছিনিয়ে নিতে পারেন। ফিরিয়ে নিতে পারেন।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 এতে আল্লাহর শোকর ও মহব্বত বৃদ্ধি পায়

📄 এতে আল্লাহর শোকর ও মহব্বত বৃদ্ধি পায়


সবকিছুই যখন তাঁর আবদান তখন কী নিয়ে অহঙ্কার করবো? কীসের উপর গর্ব করবো? কিসের ভিত্তিতে আত্মগৌরব ও আত্মশ্লাঘায় লিপ্ত হবো! কারণ, আমার মধ্যে তো আমার নিজের কিছুই নেই। এই হচ্ছে, নিজের অবস্থান নিয়ে চিন্তা করা। এতে আল্লাহর মহব্বত পয়দা হবে। যতো বেশি নিজের দীনতার অনুভূতি জাগ্রত হবে, ততো বেশি আল্লাহ পাকের নিয়امতের মর্যাদা ও গুরুত্বের অনুভূতি জাগ্রত হবে। মানুষ যদি নিজেকে এসব নিয়امতের যোগ্য মনে করে তাহলে সে ভাববে, আমার সাথে আল্লাহর এমনই করা দরকার ছিলো। আমাকে এ নিয়ামত দেওয়াই উচিত ছিলো। এ ধরনের মানুষ আল্লাহ পাকের কী শোকর আদায় করবে? তার অন্তরে আল্লাহ তা'আলার জন্য কোথেকে মহব্বত জন্মাবে? পক্ষান্তরে মানুষ যদি এ কথা চিন্তা করে যে, আমার কোনো মূল্য না থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন, তাহলেই কেবল সে আল্লাহ পাকের শোকর আদায় করবে এবং অন্তরে তাঁর মহব্বত পয়দা হবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 জনৈক বুযুর্গ ও অহংকারীর ঘটনা

📄 জনৈক বুযুর্গ ও অহংকারীর ঘটনা


মনে যদি এই চিন্তা জাগে যে, আমি বড়ো মানুষ। আমার প্রভাব-প্রত্তি রয়েছে। অন্তরে যদি অহমিকা জাগে, তখন মানুষ অপরকে বলে, 'জানো না আমি কে!'
একবার এক বুযুর্গ জনৈক ব্যক্তিকে সংশোধনমূলক একটি কথা বললে প্রতি-উত্তরে সে বললো, 'জানো না আমি কে!' অর্থাৎ, আমি এক বিরাট ব্যক্তিত্ব, তুমি আমার ইসলাহ করছো! জবাবে ঐ বুযুর্গ বললেন, হ্যাঁ! আমি জানি তুমি কে, তোমার হাকীকত তো এই যে,
أَوَّلُكَ نُطْفَةٌ مَذِرَةٌ وَاخِرُكَ جِيْفَةً قَذِرَةٌ وَأَنْتَ فِيمَا بَيْنَ ذَلِكَ تَحْمِلُ الْقَذِرَةَ
অর্থাৎ, তোমার শুরুটা পুতিগন্ধময় নাপাক বীর্যের এক ফোঁটা। এই হলো তোমার মূল ও সূচনা। আর তোমার পরিণতি হলো, তুমি এক দুর্গন্ধময় মৃত লাশে পরিণত হবে। এমন দুর্গন্ধময় যে, তোমার পরিবারের লোকেরাও তোমাকে চব্বিশ ঘণ্টার জন্যে নিজেদের ঘরে রাখতে রাজি হবে না। তোমার মরণে তারা কাঁদবে ঠিকই কিন্তু ঘরে রাখতে রাজি হবে না। তারা বলবে, লাশের দুর্গন্ধ সহ্য করার শক্তি আমাদের নেই। সুতরাং অবিলম্বে তোমাকে কবরস্থানে নিয়ে মাটিচাপা দিবে। এদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি নাপাক বোঝা বয়ে চলেছো। এটা কোনো অতিরঞ্জিত কথা নয়, বরং একান্তই বাস্তব কথা। বাস্তবিকই চিন্তা করলে দেখতে পাবে যে, মানুষ আপাদমস্তক নাপাকের পোটলা। আল্লাহ পাক দয়া করে চামড়া দ্বারা এগুলো আড়াল করে দিয়েছেন। দোষ-ত্রুটি গুপ্ত আছে, দুর্গন্ধ আবৃত আছে, নয়ত এই সুন্দর চেহারায় সামান্য চিড় ধরলে দেখবেন নাপাক বেরিয়ে আসছে। কোথাও রক্ত, কোথাও পুঁহ, কোথাও পেশাব, কোথাও পায়খানা ভরপুর। এখন তো সকলে মহৎকার করছে। নিকটে বসাচ্ছে। কিন্তু চেহারা থেকে চামড়া সরে গেলে কেউ ধারেও বসতে চাইবে না। বরং ঘৃণা করবে। এমনকি কেউ ওদিকে তাকাতেও চাইবে না। সুন্দর এই চেহারা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দেখে সকলে ভয়ে শিউরে উঠবে। সুতরাং তোমার সূচনা দুর্গন্ধময় বীর্য, সমাপ্তি পঁচা লাশ, হয় মাঝের সময়টা নাপাকি বহন করে ফিরছো। এই হলো তোমার বাস্তবতা, তারপরেও তুমি বলো, 'জানো আমি কে?'!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00