📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 এসব ব্যাধি থেকে আত্মাকে পরিশুদ্ধ করুন

📄 এসব ব্যাধি থেকে আত্মাকে পরিশুদ্ধ করুন


এ সমস্ত অন্যায় অপকর্ম এজন্য সৃষ্টি হচ্ছে যে, আমাদের অন্তরে সম্পদের ভালোবাসা বদ্ধমূল। অন্তরে জাগতিক ভোগ-বিলাসিতার ভালোবাসা বদ্ধমূল। অন্তরে স্বার্থপরতা ও ব্যক্তি-স্বার্থের ভালোবাসা বদ্ধমূল। এ ভালোবাসা আমাদেরকে ধ্বংস করেছে। কুরআনে কারীমের বক্তব্য হলো,
وَالَّذِينَ هُمْ لِلزَّكُوةِ فَعِلُونَ
অর্থাৎ, সফল ঈমানদারগণ নিজেদেরকে এসব ব্যাধি থেকে পরিশুদ্ধ করে। আপনারা যদি এসব ব্যাধি থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করেন, তাহলে সফলতা লাভ করবেন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এসব কথার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
وَاَخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00