📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 মন্দ চরিত্রের ফল

📄 মন্দ চরিত্রের ফল


বিশেষ করে সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশে মন্দ চরিত্র আমাদেরকে অতল গহ্বরে নিক্ষেপ করেছে। বর্তমানে আমাদের দেশে যে অবস্থা চলছে, তাতে প্রত্যেকে অভিযোগ করছে যে, ঘুষের বাজার গরম। দুর্নীতি ছড়িয়ে আছে। হারাম খাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। হারাম মালকে মায়ের দুধ মনে করা হচ্ছে। মায়ের দুধ যেমন হালাল, ঘুষকেও তেমন হালাল মনে করছে। মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা সম্পদকেও হালাল মনে করছে। মিথ্যার মাধ্যমে আয় করা সম্পদকেও হালাল মনে করছে। বরং অনেক সময় যেসব ব্যক্তি ব্যক্তিগত জীবনে নামায পড়ে, ইবাদত করে, ওয়ায নসীহত শোনে তারা যখন দুনিয়ার কারবার করে, টাকা-পয়সা লেনদেন করে, সেখানে হালাল হারামের তারতম্য করে না। তারা একথা চিন্তা করে না যে, যে পয়সা আমি কামাচ্ছি, তা হালাল না হারাম। আমার মুখে যে লোকমা যাচ্ছে, তা হালাল না হারাম। বরং বর্তমানে পয়সা উপার্জনের জন্য মিথ্যা বলায় কোনো সংকোচ নেই। মিথ্যা সার্টিফিকেট বানাতে কোনো ভয় নেই। মিথ্যা সাক্ষ্য দিতে কোনো লজ্জা নেই। টাকা পয়সা লেনদেনের সময় সব দ্বীনদারি এবং সব পরহেযগারী অথর্ব হয়ে যায়।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 টাকা কামানোর প্রতিযোগিতা

📄 টাকা কামানোর প্রতিযোগিতা


বর্তমানে টাকা কামানোর প্রতিযোগিতা চলছে। দুই হাতে যতো টাকা জমাতে পারো জমাও। হালাল পদ্ধতিতে হোক বা হারাম পদ্ধতিতে। টাকা চাই। এর জন্য ঘুষ নিতে হলে ঘুষ নাও। ঘুষ দিতে হলে ঘুষ দাও। ধোঁকা দিতে হলে ধোঁকা দাও। মিথ্যা কাগজপত্র তৈরি করতে হলে মিথ্যা কাগজপত্র তৈরি করো। মিথ্যা সাক্ষ্য দিতে হলে মিথ্যা সাক্ষ্য দাও। যা কিছু করতে হয় করো, কিন্তু টাকা চাই। আজ আমাদের সমাজে যে ফেৎনা ফাসাদ ছড়িয়ে আছে, তা মূলত এ চিন্তা চেতনা ও এ মানসিকতার ফল।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আল্লাহ ও রাসূলের ভালোবাসার স্বল্পতার ফল

📄 আল্লাহ ও রাসূলের ভালোবাসার স্বল্পতার ফল


আল্লাহ, তাঁর রাসূল এবং মুসলিম ভাইদের ভালোবাসা অন্তরে বন্ধন হলে দুনিয়া ও দুনিয়ার ধন-দৌলতের ভালোবাসা অন্তরে প্রবল হতো ন। মানুষ দুনিয়া লাভের জন্যে হালাল হারাম এক করতো না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ইরাকের উপর আমেরিকার আক্রমণ

📄 ইরাকের উপর আমেরিকার আক্রমণ


বিগত দিনে ইরাকে যেসব ঘটনা ঘটেছে তার কারণে আজ পুরো মুসলিম উম্মাহের হৃদয় চূর্ণ হয়ে আছে। বাগদাদের পরাজয়ের বেদনাদায়ক ঘটনা কারণে প্রত্যেক মুসলমানের আত্মা নিথর ও নির্জীব হয়ে আছে। সবাই পেরেশান। আর এ পেরেশানী যথার্থ। কারণ, একটি মুসলিম দেশের উপর অন্যায় অবিচার করে আক্রমণ করা হয়েছে। সারা দুনিয়া তামাশা দেখেছে। কোনো মুসলিম দেশ তার সাহায্যের জন্যে অগ্রসর হতে পারেনি। এ ঘটনায় কারণে পুরো মুসলিম উম্মাহ অস্থিরতা, অশান্তি, বেদনা, আক্ষেপ ও কষ্টে আক্রান্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00