📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 দারুল উলূমে অনুষ্ঠিত ইসলাহী মজলিসসমূহ

📄 দারুল উলূমে অনুষ্ঠিত ইসলাহী মজলিসসমূহ

আপনাদের নিকটে দারুল উলূম করাচী রয়েছে। সেখানে প্রতি সপ্তাহে তিনটি করে মজলিস হয়। দারুল উলূমের সদর হযরত মাওলানা মুহাম্মাদ রফী' উসমানী ছাহেবের বয়ান বুধবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত হয়। সেখানে পুরুষদেরও ব্যবস্থা আছে এবং মহিলাদেরও।
হযরত মাওলানা সাহবান মাহমূদ ছাহেব দারুল উলূম করাচীর শাইখুল হাদীস এবং আমাদের ওস্তাদ ও মুরুব্বী। প্রতি রবিবার আসর এবং মাগরিবের মাঝে তাঁর বয়ান হয়।'
হযরত মাওলানা মুফতী আব্দুর রউফ ছাহেব (মু. যি.) দারুল উলূমের ওস্তাদ এবং হযরত মুফতী মুহাম্মাদ শফী' ছাহেব রহ.-এর খলীফা ও মুজায। প্রতি মঙ্গলবার আসর থেকে মাগরিব পর্যন্ত তাঁর বয়ান হয়। এভাবে প্রতি সপ্তাহে দারুল উলূমে তিনটি মজলিস হয়। এসব মজলিসের উদ্দেশ্যও হলো নিজেদের মধ্যে ইসলাহের ফিকির সৃষ্টি করা।
দেখুন! সভা-সমাবেশ ও ওয়ায-বক্তৃতা অনেক হয়ে থাকে, কিন্তু এসব মজলিসের উদ্দেশ্য হলো আমাদের মধ্যে আত্মশুদ্ধি ও আত্মসংশোধনের চিন্তা জাগ্রত করা। সপ্তাহে আসর থেকে মাগরিব পর্যন্ত এক ঘণ্টা সময় যদি আপনি এর জন্য অবসর করেন এবং এসব মজলিসের মধ্যে থেকে কোনো একটি মজলিসেও অংশগ্রহণ করেন, তাহলে এর ফলে অন্তরে নিজেকে সংশোধন করার চিন্তা জাগ্রত হবে এবং কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ত্রুটি হচ্ছে, তাও জানা যাবে। কোথায় কোথায় ভুল হচ্ছে, আমাদের তো এখনো তাই জানা নেই। তারপর ঐ সব ভুল সংশোধনের পদ্ধতিও জানা যাবে। আল্লাহ তা'আলা আমাকেও এবং আপনাদেরকেও আমল করার তাওফীক দান করুন। আমাদের সকলকে নিজেদেরকে সংশোধন করার চিন্তা দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

টিকাঃ
১. মাওলানা সাহবান মাহমুদ ছাহেব রহ. আল্লাহ কাছে চলে গেছেন। আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম দান করুন এবং তাঁর কবরকে নূর দ্বারা ভরে দিন। আমীন, ছুম্মা আমীন।

ফন্ট সাইজ
15px
17px