📄 সদিচ্ছার দৃষ্টান্ত
উদাহরণস্বরূপ, এখন আমরা সকলে এখানে আল্লাহ তা'আলার অনুগ্রহে জুমার নামায পড়ার জন্য একত্রিত হয়েছি। নামায পড়া বাহ্যিকভাবে একটি ভালো আমল। আপনার আত্মা যদি আপনার দ্বারা এই নেক আমলটি এজন্য করায় যে, নামায পড়া আল্লাহ তা'আলার হুকুম। আল্লাহ তা'আলার হুকুম তামিল করলে তিনি সন্তুষ্ট হবেন। ছওয়াব দান করবেন। এই ইচ্ছায় যদি আমলটি করেন তাহলে এটা নেক আমল বলে গণ্য হবে। কিন্তু মন যদি এই ইচ্ছা করে যে, আমি জুমার নামায পড়ছি, যাতে মানুষের মধ্যে খ্যাতি লাভ হয় যে, এই লোকটি অত্যন্ত নামাযী, অত্যন্ত ইবাদতগুজার, অত্যন্ত পরহেযগার, মসজিদের মধ্যে প্রথম কাতারে গিয়ে নামায পড়ে, তাহলে আমলটি যদিও ভালো, কিন্তু ইচ্ছা খারাপ, কামনা খারাপ এবং আত্মা খারাপ হওয়ার ফলে তা বদ আমল রূপে পরিগণিত হবে। এজন্যই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, তোমাদের আত্মা যদি সঠিক থাকে, সঠিক আবেগ অনুভূতি সৃষ্টি করে এবং সঠিক ইচ্ছা ও সংকল্প সৃষ্টি করে তাহলে তোমাদের সমস্ত আমল সঠিক হবে। কিন্তু আত্মা যদি ঠিক না থাকে, সে যদি ভুল পথ দেখায় তাহলে তোমাদের আমলও ভুল হবে। বাহ্যিকভাবে দেখতে তা যতো ভালোই হোক না কেন।

📄 আত্মার আমল হালাল হারাম উভয় প্রকার হয়ে থাকে
মোটকথা, অন্তরে ভালো কামনা সৃষ্টি হওয়া, ভালো উদ্দীপনা সৃষ্টি হওয়া এবং বিশুদ্ধ সংকল্প সৃষ্টি হওয়ার নাম 'তাযকিয়া'। কারণ, তাযকিয়া অর্থ হলো আত্মাকে মন্দ কামনা, মন্দ উদ্দীপনা ও মন্দ সংকল্প থেকে পবিত্র করা। যেভাবে নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি বাহ্যিক আমলসমূহ আমাদের দায়িত্বে ফরয এবং মদ পান করা, মিথ্যা বলা, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া এ সমস্ত বাহ্যিক আমল হারাম, ঠিক একইভাবে আত্মারও কিছু আমল আল্লাহ তা'আলা ফরয ও ওয়াজিব সাব্যস্ত করেছেন এবং কিছু আমলকে হারাম ও নাজায়েয সাব্যস্ত করেছেন।

📄 ইখলাস আত্মার হালাল আমল
যেমন, ইখলাস আত্মার একটি হালাল আমল। এটা হাত, পা, নাক, কান, জবানের কাজ নয়। কারণ ইখলাস জন্ম নেয় অন্তরে। এটা অভ্যন্তরীণ আমল। ইখলাস অর্জন করা তেমনি ফরয, যেমন ফরয নামায পড়া এবং রমাযানের রোযা রাখা। বরং ইখলাস এরচেয়েও বড়ো ফরয। কারণ অন্তরে ইখলাস না থাকলে বাহ্যিক সব আমল বেকার হয়ে যায়। নামায যদি ইখলাস ছাড়া পড়েন তাহলে তা অর্থহীন হয়ে পড়বে।

📄 শোকর ও সবর আত্মার আমল
এমনিভাবে নেয়ামতের জন্য আল্লাহ তা'আলার শোকর আদায় করা আত্মার একটা অমল। মানুষ আত্মা দিয়ে একথা চিন্তা করবে যে, আমি এই নেয়ামতের যোগ্য ছিলাম না। কিন্তু আল্লাহ তা'আলা কেবলই দয়া করে আমাকে এই নেয়ামত দ্বারা ভূষিত করেছেন। একে শোকর বলে, এটা আত্মার আমল। এটা ফরয।
আত্মার আরেকটি আমল হলো সবর। সবরের অর্থ হলো, অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে বা কোনো কষ্টের শিকার হলে মানুষ চিন্তা করবে যে, যদিও আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি আল্লাহ তা'আলার ফয়সালার উপর রাযি আছি। আল্লাহ তা'আলা যা কিছু করছেন তা হিকমতের দাবিতেই করছেন। এর নাম সবর, এটা আত্মার কাজ। এ গুণটি অর্জন করা ফরয। এরকম আরো অনেক আমল আছে, যেগুলোর সম্পর্ক মানুষের আত্মার সাথে, এগুলোকে 'আখলাক' বলা হয়। উত্তম আখলাক অর্জন করা ফরয।