📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 আত্মশুদ্ধি অপরিহার্য

📄 আত্মশুদ্ধি অপরিহার্য


যাই হোক, পীর ও শাইখের হাতে বাই'আত হওয়া ফরয নয়। কোনো শাইখের হাতে হাত দিয়ে বাই'আত হওয়া জরুরী নয়। কিন্তু আত্মশুদ্ধি অপরিহার্য। আত্মশুদ্ধির জন্যে যখন কোনো মানুষ কোনো শাইখের শরণাপন্ন হয়, তখন তার মূল উদ্দেশ্য হয়ে থাকে উত্তম গুণাবলি লাভ করা এবং মন্দ চরিত্র দূর করা। মন্দ চরিত্রের মোড় ঘুরিয়ে দিয়ে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা। সুলুক ও তাসাওউফের এটাই মূল উদ্দেশ্য। তবে বিভিন্ন যিকির, আমল ও ওযীফা এ পথের পথিকের জন্য সহযোগী ও উপকারী বিষয়। তবে এসবের পরিমাণ, সময় ও ক্ষণ নির্ধারণ শাইখের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে হওয়া জরুরী। এর মাধ্যমেই আত্মশুদ্ধির উপকার পাওয়া যায়। অন্যথায় সাধারণ অবস্থায় এসব যিকির ও ওযীফা এই পর্যায়ের মূল উদ্দেশ্য নয়। আসল কাজ হলো নিজের চরিত্রের সংশোধন ও তার পরিশুদ্ধি। এর জন্যে শাইখকে নিজের অবস্থা জানাতে থাকা, তার থেকে দিকনির্দেশনা নিতে থাকা এবং সে অনুপাতে আমল করা অপরিহার্য। সারাটা জীবন এ কাজই করতে থাকবে। শাইখের শরণাপন্ন হওয়ার মূল উদ্দেশ্য এটাই।
এই 'আনফাসে ঈসা' কিতাবে হযরত মাওলানা মুহাম্মাদ ঈসা ছাহেব রহ. 'রাযায়েল' ও 'ফাযায়েল' সংক্রান্ত যেসব মালফূয ও বাণী সংকলন করেছেন, সেগুলো পড়ছি এবং সাথে সেগুলোর কিছু ব্যাখ্যাও পেশ করছি। আল্লাহ তা'আলা নিজ দয়ায় এগুলো বোঝার তাওফীক দান করুন এবং এর মাধ্যমে আত্মশুদ্ধির তাওফীক দান করুন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

ফন্ট সাইজ
15px
17px