📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আমাদের সমাজের অবস্থা

📄 আমাদের সমাজের অবস্থা


সাহাবায়ে কেরাম নিজেদের নফসের সংশোধন, আখলাকের পরিশুদ্ধি এবং আত্মা থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও ঘৃণা বিলুপ্ত করার জন্য অনেক মেহনত মুজাহাদা করেছেন। সূফীয়ায়ে কেরامও এ কাজই করিয়ে থাকেন। যেসব লোক সূফীয়ায়ে কেরামের নিকট নিজেদের ইসলাহের জন্য আসে, তাঁরা তাদের আখলাকের নেগরানী করে থাকেন। কিন্তু আমাদের অবস্থা এই যে, আমাদের কখনো চিন্তাই জাগে না যে, আমাদের মধ্যে খারাবি আছে, দোষ আছে। আমাদের আখলাক খারাপ। আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হচ্ছে। আত্মশ্লাঘা সৃষ্টি হচ্ছে। প্রদর্শন-প্রবৃত্তি সৃষ্টি হচ্ছে। যশ-খ্যাতির জন্য কাজ হচ্ছে। দুনিয়ার মহব্বত অন্তরে বসে যাচ্ছে। এসব চিন্তা খুব কম মানুষেরই জাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, কিন্তু এসব খারাবি থাকা আর না থাকার বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এসব মন্দ চরিত্র এমন যে, মানুষ নিজে বুঝতে পারে না যে, আমার মধ্যে এসব খারাপ দিক আছে। অহংকারী ব্যক্তি নিজে বুঝতে পারে না যে, আমি অহংকার করছি। কোনো অহংকারকারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে, তুমি কি অহংকার করছো? সে বলবে, আমি তো অহংকার করি না। কোনো অহংকারকারীই বলবে না যে, আমি অহংকার করি। কোনো হিংসুক স্বীকার করবে না যে, আমি হিংসা করি। অথচ তার অন্তরে অহংকার ও হিংসা ভরা।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আমাদের চিকিৎসক প্রয়োজন

📄 আমাদের চিকিৎসক প্রয়োজন


এসব মন্দ চরিত্র মানুষের আখলাককে ধ্বংস করে দেয়। এজন্য এমন একজন চিকিৎসক প্রয়োজন, যিনি বুঝতে পারবেন যে, এই রোগ তার মধ্যে আছে কি না? থাকলে তার চিকিৎসা করবেন। এরই নাম তাসাওউফ ও পীর-মুরীদী। তাসাওউফের আসল হাকীকত এটাই। সুতরাং কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّدِقِينَ
'হে ঈমানদারগণ! তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনের সহজ পন্থা এই যে, মুত্তাকীদের সাহচর্য অবলম্বন করো।'
তোমরা তাদের সাহচর্য অবলম্বন করলে তাদের স্বভাব-চরিত্র তোমাদের মধ্যে চলে আসবে। তাদের প্রকৃতি তোমাদের মধ্যে স্থানান্তরিত হবে। তোমাদের মধ্যে কোনো রোগ থাকলে তারা তা চিনবেন এবং চিকিৎসা করবেন। তোমাদের ইসলাহ করবেন। আখলাককে পরিশুদ্ধ করার এবং নিজেকে সংশোধন করার এই পদ্ধতি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত চলে আসছে।

টিকাঃ
১. সূরা তওবা, আয়াত-১১৯

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 নৈতিক পরিশুদ্ধির সহজ পন্থা

📄 নৈতিক পরিশুদ্ধির সহজ পন্থা


যাই হোক, কুরাআনে কারীমের এই হুকুম মতে সঠিক ইলমের অধিকারী, বিশুদ্ধ আকীদা পোষণকারী, বাহ্যিকভাবে সুন্নাতের অনুসারী এবং কোনো বুযুর্গের কাছে নিজেকে সংশোধনকারী আল্লাহওয়ালা ব্যক্তির শরণাপন্ন হওয়া এবং তার দিকনির্দেশনা মোতাবেক আমল করা নৈতিক পরিশুদ্ধির সহজ পন্থা।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 সরলমনা মানুষ যাবে কোথায়!

📄 সরলমনা মানুষ যাবে কোথায়!


বর্তমানে মানুষ প্রশ্ন করে থাকে যে, আমরা নিজেদের সংশোধনের জন্য কার নিকট যাবো? কোনো সংশোধনকারীই চোখে পড়ে না। আগের যুগে বড়ো বড়ো বুযুর্গ ও বড়ো বড়ো শাইখ ছিলেন। যেমন হযরত আব্দুল কাদের জিলানী, হযরত জুনায়েদ বাগদাদী, হযরত আল্লামা শিবলী এবং হযরত মারুফ কারখী রহ.। এখন তো এ সকল হযরত বিদ্যমান নেই। তাই যখন কোনো মুসলীহ নেই, তাই আমরা দায়মুক্ত। যা ইচ্ছা তাই করবো, কারো কাছে যাওয়ার প্রয়োজনটা কি?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00