📘 তারীখুল খুলাফা 📄 মুতাসিম কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:

📄 মুতাসিম কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:


সূলী বলেন, আমি আলায়ী থেকে তিনি আব্দুল মালিক বিন যহাক থেকে তিনি হিশাম বিন মুহাম্মাদ থেকে তিনি মুতাসিম থেকে বর্ণনা করেন, আমি আমার পিতা হারুন রশীদ থেকে, তিনি মাহদী থেকে, তিনি মানসুর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি মানসুরের দাদা থেকে, তিনি হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণিত, রাসূলুল্লাহ (সা.)-অমুকের সন্তানকে যেতে দেখে রাগত চেহারা নিয়ে এ আয়াতটি তিলাওয়াত করলেন-

وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِي الْقُرْآنِ

লোকেরা আরয করল, ইয়া রাসূলাল্লাহ! সেটা কোন বৃক্ষ? আমাদের বলুন। আমরা তা থেকে নিজেকে দূরে রাখব। তিনি (সা.) বললেন, সেই বৃক্ষ থেকে বনু উমাইয়্যা উদ্দেশ্য। যখন তারা বাদশাহ হবে অত্যাচার করবে। আমানতের খিয়ানত করবে। অতঃপর স্বীয় চাচা হযরত আব্বাস (রা.)-এর পেটে হাত রেখে বললেন, চাচা! আল্লাহ তা'আলা আপনার ঔরসে এমন এক সন্তানের জন্ম দিবেন যার হাতে বনু উমাইয়্যা ধ্বংস হবে। গ্রন্থকার বলেন, এ হাদীসটি মওজু। কারণ রাবীদের মধ্যে হযরত আলায়ী কলঙ্কিত।

ইবনে আসাকির বলেন, কাসিমের বাবা আলী বিন ইবরাহীম বর্ণনা করেন, একদা ইসহাক বিন ইয়াহইয়া বিন মাআয মুতাসিমকে অসুস্থ অবস্থায় দেখতে যান। গিয়ে তিনি তাকে বলেন, ইনশাআল্লাহ! আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। মুতাসিম বললেন, এটা কি করে হবে- আমি আমার পিতা হারুন রশীদ থেকে শুনেছি, তিনি তার পিতা মাহদী থেকে, তিনি মানসূর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি হযরত আব্বাস (রা.) রেওয়ায়েত করেন, যে বৃহস্পতিবারে টিকা দিবে সে অসুস্থ হয়ে পড়বে এবং সেদিনই সে মারা যাবে।

তার শাসনামলে নিম্নবর্ণিত ওলামায়ে কেরাম ইন্তেকাল করেন- ইমাম বুখারীর শিক্ষক হযরত হুমায়দী আবু নাঈম, আল ফজল বিন ওকীল, আবু আসান আল-হিন্দী, কালুন আল-মাকরী, খুলাদ মাকরী, আদম বিন আবু আয়াস, আফফান, কাবানী, আব্দান আল-মুরুযী, আব্দুল্লাহ বিন সালেহ, ইবরাহীম বিন মাহদী, সুলায়মান বিন হরব, আলী বিন মুহাম্মাদ মাদায়েনী, আবু উবায়েদ, কাসেম বিন সালাম, কুররাহ বিন হাবীব, মুহাম্মাদ বিন ঈসা, আসবাগ বিন ফারাজ, আবু উমর মুহাম্মাদ বিন সালাম, সানীদ, সাঈদ বিন কাসীর বিন আফীর, ইয়াহইয়া বিন ইয়াহইয়া তামিমী প্রমুখ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية