📘 তারীখুল খুলাফা 📄 হাদী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:

📄 হাদী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:


সূলী বলেন, মুত্তালিব বিন আকাশাহ বলেছেন, জনৈক ব্যক্তি কুরাইশদের অপবাদ দেয়। এমনকি রাসূলুল্লাহ (সা.)-এর শানে বেয়াদবীপূর্ণ উক্তি করে, আমি হাদীকে গিয়ে বিষয়টি জানালাম। তিনি তৎকালীন ফকীহদের (আইনবিদদের) এবং সেই লোকটিকে মজলিশে ডাকলেন। আমি সকলের সামনে তার বেয়াদবীর সাক্ষ্য দিলাম। হাদীর চেহারা পরিবর্তন হয়ে গেল। তিনি অবনত মস্তকে বসে পড়লেন। কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, আমি আমার পিতা মাহদী, তিনি তার পিতা মানসুর, তিনি তার পিতা মুহাম্মাদ, তিনি তার পিতা আলী এবং তিনি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট শুনেছেন। (তিনি বলেন) যে কুরাইশদের অপবাদ দিবে আল্লাহ তা'আলা তাকে অপমানিত করবেন। অতঃপর হাদী অভিযুক্ত ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর দুশমন! তুমি কি কুরাইশদের গালি দিয়ে সন্তুষ্ট নও? যে গালি রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত পৌছে গেছে। এরপর তিনি তার গর্দান উড়িয়ে দেবার নির্দেশ দেন।

এ হাদীসটি বর্ণিত সনদে মওকুফ। তবে ভিন্ন পদ্ধতিতে তা মারফু (খতীব)। হাদীর শাসনামলে মদীনার কারি নাফে প্রমুখ ইন্তেকাল করেন।

ফন্ট সাইজ
15px
17px