📘 তারীখুল খুলাফা > 📄 মাহদী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:

📄 মাহদী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:


সূলী আহমদ বিন মুহাম্মাদ এবং তিনি আব্দুর রহমান বিন মুসলিম মাদায়েনী থেকে বর্ণনা করেন, মাহদী তাঁর খুতবায় রাসূলুল্লাহ (সা.)-এর ঐ খুতবাটি উল্লেখ করতেন যা হযরত আবু সাঈদ খুদরী থেকে সূর্য অস্তমিত হওয়ার সময় সম্বন্ধে বর্ণিত।

সূলী বলেন, ইয়াকুব বিন হাফয খাত্তাবী কর্তৃক বর্ণিত, মাহদী বলেন, অনারব এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে এল। তাদের দাড়ি ছিল কামানো, আর গোঁফ লম্বা। রাসূলুল্লাহ (সা.) বললেন, তোমরা এদের বিপরীতে দাড়ি লম্বা এবং গোঁফ ছোট করবে। যাতে তা মুখে এসে না পড়ে। মাহদী হাদীসটি বর্ণনা করার সময় ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে দেন। ইয়াহইয়া বিন হামযা বলেন, মাহদী আমাদের মাগরিবের নামায পড়ানোর সময় উচ্চৈঃস্বরে বিসমিল্লাহির রাহমানির রাহীম বলতেন। আমি বললাম, আমিরুল মোমিনীন! এটা আপনি কি করছেন? মাহদী জবাবে বললেন, আমি আমার পিতা থেকে, তিনি আমার দাদা থেকে, আমার দাদা হযরত আব্বাস থেকে রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ (সা.) এমনটাই করতেন। আমি বললাম, এ জন্যই কি আপনি এমনটা করছেন? মাহদী বললেন, হ্যাঁ।

যাহাবী বলেন, এ হাদীসের সনদগুলো মোত্তাসিল (সংযুক্ত)। তবে আমার জানা নেই কে মাহদী এবং তার পিতাকে শরীয়তে দলীল বানিয়েছেন।

এ হাদীসের রাবীদের মধ্যে বনু হাশিমের গোলাম মুহাম্মাদ ইবনে ওলীদ একজন। তার সম্বন্ধে ইবনে আদী বলেন, তিনি মুনফারিদ (একক)। তিনি হাদীস পরিবর্তন করেছেন। গ্রন্থকার বলেন, এটা বললে বিশুদ্ধ হবে না। তিনি মুনফারিদ নন বরং লোকদের তার বাধ্যতায় দেখা গেছে।

মাহদীর শাসনামলে নিম্নবর্ণিত ওলামায়ে কেরাম ইন্তেকাল করেন- শুবা বিন আবু যানবা, সুফিয়ান ছাওরী, ইবরাহীম বিন আদহাম (দানশীল), দাউদ তাঈ (দানশীল), হাদীস বিশারদদের মধ্যে প্রথম কবি বাশার বিন বারদ, হাম্মাদ বিন সালামা, ইবরাহীম বিন তহান, খলীল বিন আহমদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00