📄 বিতর পরবর্তী দু'রাক'আত ছালাত
রাসূলুল্লাহ (ছাঃ)-এর কর্ম দ্বারা প্রমাণিত হওয়ার কারণে বিতরের পরে মুছল্লী দু'রাক'আত নফল ছালাত আদায় করতে পারেন। (শুধু তাঁর কর্মই নয়) বরং উক্ত দু'রাক'আত ছালাত আদায় করার জন্য তিনি তাঁর উম্মতকে নির্দেশ প্রদান করে বলেছেন, ،إِنَّ هَذَا السَّفَرَ جُهْدٌ وَثِقَلٌ، فَإِذَا أَوْتَرَ أَحَدُكُمْ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، فَإِنِ اسْتَيْقَظَ، وَإِلَّا كَانَتَا لَهُ 'এই সফর কষ্টসাধ্য ও ভারী । অতএব তোমাদের কেউ যখন বিতর পড়বে, তখন যেন সে দুই রাক'আত নফল ছালাত আদায় করে নেয়। অতঃপর যদি সে রাতে জাগতে পারে (তো ভাল কথা)। অন্যথায় এই দুই রাক'আত তার জন্য যথেষ্ট হবে'।
এই দুই রাক'আতে সূরা যিলযাল ও কাফিরূন পড়া সুন্নাত।
টিকাঃ
৪৪. মুসলিম, হা/৭৩৮, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়-৬, অনুচ্ছেদ-১৭; আবূ দাউদ, হা/১৩৪০, 'ছালাত' অধ্যায়, 'রাত্রির ছালাত' অনুচ্ছেদ-৩১৬; নাসাঈ, হা/১৭১৮, 'সাত রাক'আত বিতর কিভাবে পড়তে হবে' অনুচ্ছেদ-৪২; ইবনু মাজাহ, হা/১১৯১, অধ্যায়-৫, 'তিন, পাঁচ, সাত ও নয় রাক'আত বিতরের বর্ণনা' অনুচ্ছেদ-১২৩, সনদ ছহীহ।
৪৫. ছহীহ ইবনে খুযায়মা, হা/১১০৬; দারেমী, হা/১৫৫৫, 'ছালাত' অধ্যায়, 'বিতরের পরে দুই রাক'আত ছালাত' অনুচ্ছেদ-২১৫; সিলসিলা ছহীহা, হা/১৯৯৩। দীর্ঘকাল এই দুই রাক'আতের ব্যাপারে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অতঃপর যখন নবী করীম (ছাঃ)-এর এই নির্দেশ সম্পর্কে অবগত হলাম, তখন দ্রুত তা বাস্তবায়ন করলাম। আর জানলাম যে, তাঁর (ছাঃ)-এর বাণী- اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا 'তোমরা বিতরকে তোমাদের রাত্রির শেষ ছালাত হিসেবে নির্ধারণ করো' (বুখারী, হা/৯৯৮, 'বিতর' অধ্যায়-১৪, অনুচ্ছেদ-৪; মুসলিম, হা/৭৫১, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়-৬, অনুচ্ছেদ-২০) ঐচ্ছিক, আবশ্যিক নয় للتخيير لا للإيجاب)। এটি ইবনু নাছরের কথা। দ্রঃ কিয়ামু রামাযান, পৃঃ ১৩০।
৪৬. ছহীহ ইবনে খুযায়মা, হা/১১০৪, ১১০৫, আয়েশা ও আনাস (রাঃ) থেকে দু'টি সনদে, যার একটি অপরটিকে শক্তিশালী করে। ইবনু হিব্বান, হা/২৬৩৫ 'নফল ছালাত সমূহ' অনুচ্ছেদ; আহমাদ, হা/২২৩০০। দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১২৪।