📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 বিতরের শেষে পঠিতব্য দু'আ

📄 বিতরের শেষে পঠিতব্য দু'আ


বিতরের শেষে (সালামের পূর্বে বা পরে) এই দু'আটি পড়া সুন্নাত-
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ برضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوْذُ بِكَ منْكَ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা বিরিযাকা মিন সাখাত্বিকা, ওয়া বিমু'আফাতিকা মিন উকূবাতিকা, ওয়া আ'উযু বিকা মিনকা, লা উহছী ছানাআন আলায়কা, আনতা কামা আছনায়তা ‘আলা নাফসিকা।
অনুবাদ : 'হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার ক্রোধ থেকে এবং আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। আমি আপনার মাধ্যমে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আমি আপনার প্রশংসাকে গণনা করতে পারব না। আপনি আপনার যেভাবে প্রশংসা করেছেন, তেমনটিই আপনার জন্য প্রযোজ্য'।
বিতরের সালাম ফিরানোর পর (তিনবার) সরবে سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ সুবহানাল মালিকিল কুদ্দুস বলবে এবং তৃতীয়বার দীর্ঘ টানে বলবে।

টিকাঃ
৪২. আবূ দাউদ, হা/১৪২৭, 'বিতরের কুনূত' অনুচ্ছেদ-৩৪০; ইবনু মাজাহ, হা/১১৭৯, অধ্যায়- ৫, 'বিতরের কুনূত' অনুচ্ছেদ-১১৭; ইরওয়াউল গালীল, হা/৪৩০, হাদীছ ছহীহ।
৪৩. আবূ দাউদ, হা/১৪৩০, 'বিতরের পরের দু'আ' অনুচ্ছেদ-৩৪১; নাসাঈ, হা/১৬৯৯,১৭০১, অধ্যায়-২০, অনুচ্ছেদ-৩৭, হাদীছ ছহীহ।

📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 বিতর পরবর্তী দু'রাক'আত ছালাত

📄 বিতর পরবর্তী দু'রাক'আত ছালাত


রাসূলুল্লাহ (ছাঃ)-এর কর্ম দ্বারা প্রমাণিত হওয়ার কারণে বিতরের পরে মুছল্লী দু'রাক'আত নফল ছালাত আদায় করতে পারেন। (শুধু তাঁর কর্মই নয়) বরং উক্ত দু'রাক'আত ছালাত আদায় করার জন্য তিনি তাঁর উম্মতকে নির্দেশ প্রদান করে বলেছেন, ،إِنَّ هَذَا السَّفَرَ جُهْدٌ وَثِقَلٌ، فَإِذَا أَوْتَرَ أَحَدُكُمْ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، فَإِنِ اسْتَيْقَظَ، وَإِلَّا كَانَتَا لَهُ 'এই সফর কষ্টসাধ্য ও ভারী । অতএব তোমাদের কেউ যখন বিতর পড়বে, তখন যেন সে দুই রাক'আত নফল ছালাত আদায় করে নেয়। অতঃপর যদি সে রাতে জাগতে পারে (তো ভাল কথা)। অন্যথায় এই দুই রাক'আত তার জন্য যথেষ্ট হবে'।
এই দুই রাক'আতে সূরা যিলযাল ও কাফিরূন পড়া সুন্নাত।

টিকাঃ
৪৪. মুসলিম, হা/৭৩৮, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়-৬, অনুচ্ছেদ-১৭; আবূ দাউদ, হা/১৩৪০, 'ছালাত' অধ্যায়, 'রাত্রির ছালাত' অনুচ্ছেদ-৩১৬; নাসাঈ, হা/১৭১৮, 'সাত রাক'আত বিতর কিভাবে পড়তে হবে' অনুচ্ছেদ-৪২; ইবনু মাজাহ, হা/১১৯১, অধ্যায়-৫, 'তিন, পাঁচ, সাত ও নয় রাক'আত বিতরের বর্ণনা' অনুচ্ছেদ-১২৩, সনদ ছহীহ।
৪৫. ছহীহ ইবনে খুযায়মা, হা/১১০৬; দারেমী, হা/১৫৫৫, 'ছালাত' অধ্যায়, 'বিতরের পরে দুই রাক'আত ছালাত' অনুচ্ছেদ-২১৫; সিলসিলা ছহীহা, হা/১৯৯৩। দীর্ঘকাল এই দুই রাক'আতের ব্যাপারে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অতঃপর যখন নবী করীম (ছাঃ)-এর এই নির্দেশ সম্পর্কে অবগত হলাম, তখন দ্রুত তা বাস্তবায়ন করলাম। আর জানলাম যে, তাঁর (ছাঃ)-এর বাণী- اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا 'তোমরা বিতরকে তোমাদের রাত্রির শেষ ছালাত হিসেবে নির্ধারণ করো' (বুখারী, হা/৯৯৮, 'বিতর' অধ্যায়-১৪, অনুচ্ছেদ-৪; মুসলিম, হা/৭৫১, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়-৬, অনুচ্ছেদ-২০) ঐচ্ছিক, আবশ্যিক নয় للتخيير لا للإيجاب)। এটি ইবনু নাছরের কথা। দ্রঃ কিয়ামু রামাযান, পৃঃ ১৩০।
৪৬. ছহীহ ইবনে খুযায়মা, হা/১১০৪, ১১০৫, আয়েশা ও আনাস (রাঃ) থেকে দু'টি সনদে, যার একটি অপরটিকে শক্তিশালী করে। ইবনু হিব্বান, হা/২৬৩৫ 'নফল ছালাত সমূহ' অনুচ্ছেদ; আহমাদ, হা/২২৩০০। দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১২৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00