📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 গুরুত্বপূর্ণ অর্থবহ একটি হাদীস

📄 গুরুত্বপূর্ণ অর্থবহ একটি হাদীস


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ إِلَى مُغَيْرِبَانِ الشَّمْسِ حَفِظَهَا مِنَّا مَنْ حَفِظَهَا وَنَسِيَهَا مَنْ نَسِيَهَا فَقَالَ : أَلَا إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَنَاظِرُ كَيْفَ تَعْمَلُونَ، أَلَا فَاتَّقُوا الدُّنْيَا، وَاتَّقُوا النِّسَاءَ، أَلَا إِنَّ بَنِي آدَمَ خُلِقُوا عَلَى طَبَقَاتٍ شَتَّى، فَمِنْهُمْ مَنْ يُولَدُ مُؤْمِنًا، وَيَحْيَا مُؤْمِنًا، وَيَمُوتُ مُؤْمِنًا، وَمِنْهُمْ مَنْ يُولَدُ مُؤْمِنًا وَيَحْيَا مُؤْمِنًا، وَيَمُوتُ كَافِرًا، وَمِنْهُمْ مَنْ يُولَدُ كَافِرًا، وَيَحْيَا كَافِرًا، وَيَمُوتُ مُؤْمِنًا، أَلَا وَإِنَّ الْغَضَبَ جَمْرَةٌ تُوقَدُ فِي قَلْبِ ابْنِ آدَمَ، أَلَمْ تَرَوْا إِلَى حُمْرَةِ عَيْنَيْهِ، وَانْتِفَاخِ أَوْدَاجِهِ، فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَالْأَرْضَ الْأَرْضَ، أَلَا إِنَّ خَيْرَ الرِّجَالِ مَنْ كَانَ بَطِيءَ الْغَضَبِ، سَرِيعَ الْفَيْءِ، فَإِذَا كَانَ سَرِيعَ الْغَضَبِ سَرِيعَ الرِّضَا فَإِنَّهَا بِهَا، أَلَا وَإِنَّ شَرَّ الرِّجَالِ مَنْ كَانَ سَرِيعَ الْغَضَبِ بَطِيءَ الرِّضَاء فَإِنْ كَانَ بَطِيءَ الْغَضَبِ بَطِيءَ الرِّضَاء فَإِنَّهَا بِهَا، أَلَا وَإِنَّ خَيْرَ التَّجَّارِ مَنْ كَانَ حَسَنَ الطَّلَبِ حَسَنَ الْقَضَاءِ فَإِذَا كَانَ حَسَنَ الطَّلَبِ سَيِّئَ الْقَضَاءِ، فَإِنَّهَا بِهَا، أَلَا إِنَّ شَرَّ التَّجَّارِ مَنْ كَانَ سَيِّئَ الطَّلَبِ، سَيِّئَ الْقَضَاءِ، فَإِذَا كَانَ سَيِّئَ الطَّلَبِ حَسَنَ الْقَضَاءِ، فَإِنَّهَا بِهَا، أَلَا إِنَّ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يُعْرَفُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، أَلَا وَلَا غَدْرَ أَكْبَرُ مِنْ غَدْرِ إِمَامٍ عَامَّةٍ، أَلَا وَإِنَّ أَفْضَلَ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ إِمَامٍ جَائِرٍ أَلَا لَا يَمْنَعَنَّ أَحَدُكُمْ مَخَافَةُ النَّاسِ أَنْ يَقُولَ بِالْحَقِّ، إِذَا شَهِدَهُ وَعَلِمَهُ حَتَّى إِذَا كَانَ مُغَيْرِبَانِ الشَّمْسِ قَالَ : أَلَا إِنَّهُ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا فِيمَا مَضَى إِلَّا كَمَا بَقِيَ مِنْ هَذِهِ الشَّمْسِ أَنْ تَغִيبَ।

হযরত আবূ সাঈদ খুদরী রাযি. বর্ণনা করেন, একবার রাসূল ﷺ আমাদেরকে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত নসীহত করেছিলেন। তা যারা স্মরণ রাখার, স্মরণ রেখেছে, আর যারা ভুলে যাওয়ার, ভুলেছে। বলেছিলেন, দুনিয়া বড়ই মধুর ও চাকচিক্যময়। আল্লাহ তা'আলা তোমাদেরকে এখানে পাঠিয়ে তোমাদের আমলের পরীক্ষা করছেন। দেখছেন, তোমরা কেমন আমল কর। সাবধান! তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীদের থেকে বেঁচে থাকো। জেনে রাখো! আদম সন্তান কয়েক স্তরের। তাদের কেউ মুমিন হয়ে জন্ম নেয়, মুমিনের মতো জীবন কাটায় এবং মুমিন হয়ে মারা যায়। আবার কেউ মুমিন হয়ে জন্ম নেয়, মুমিনের মতো জীবন কাটায়, আর কাফের হয়ে মারা যায়। আবার কেউ কাফের হয়ে জন্ম নেয়, কাফেরের মতো বেঁচে থাকে এবং কাফের হয়ে মারা যায়। আবার কেউ কাফের হয়ে জন্ম নেয়, কাফেরের মতো জীবন কাটায় এবং মুমিন হয়ে মারা যায়।

জেনে রাখো! ক্রোধ হলো আগুনের অঙ্গার, যা আদমসন্তানের অন্তরে জ্বলে ওঠে ক্রুদ্ধ ব্যক্তির চোখের লালিমা আর তার ফুলে ওঠা রগ কি লক্ষ্য করনি? তোমাদের কেউ যদি এটা [ক্রোধ] অনুভব করে, তা হলে যেন মাটিতে বসে পড়ে। জেনে রাখো, উত্তম ব্যক্তি সে, যার ক্রোধ বিলম্বে আসে এবং দ্রুত চলে যায়। যদি দ্রুত ক্রুদ্ধ হয় এবং দ্রুত রাজি হয়, তা হলে একটা দ্বারা আরেকটার দোষ মিটে বরাবর হয়ে যায়। জেনে রাখো! সর্বনিকৃষ্ট ব্যক্তি সে, যার ক্রোধ দ্রুত আসে এবং বিলম্বে যায়। যদি বিলম্বে ক্রোধ এসে বিলম্বে দূর হয়, তা হলে একটা দ্বারা আরেকটা মিটে বরাবর হয়ে যায়।

জেনে রাখো! সর্বোত্তম ব্যবসায়ী সে, যে উত্তমভাবে দাবি করে এবং উত্তমভাবে আদায় করে। যদি উত্তমভাবে দাবি করে, আর মন্দভাবে আদায় করে, তা হলে একটা দ্বারা আরেকটা মিটে বরাবর হয়ে যায়। জেনে রাখো! সর্বনিকৃষ্ট ব্যবসায়ী সে, যে মন্দভাবে দাবি করে এবং মন্দভাবে আদায় করে। যদি মন্দভাবে দাবি করে উত্তমরূপে আদায় করে, তা হলে একটা দ্বারা আরেকটা মিটে বরাবর হয়ে যায়।

জেনে রাখো! প্রত্যেক বিশ্বাসঘাতকের একটি ঝাণ্ডা হবে, যা দিয়ে কিয়ামতের দিন তাকে চেনা যাবে। জেনে রাখো, আমীরের বিশ্বাসঘাতকতা হতে বড় আরেকটি নেই। জেনে রাখো! সর্বোৎকৃষ্ট জিহাদ হলো অত্যাচারী বাদশাহর সামনে হক কথা বলা। সাবধান, তোমাদের কেউ যেন মানুষের ভয়ে দেখা বা জানা হক কথা বলা হতে বিরত না থাকে।

যখন সূর্যাস্তের সময় হলো, তখন নবীজী বললেন, বিগত যুগের হিসাবে দুনিয়ার ততটুকু সময় বাকি রয়েছে, যতটুকু সময় রয়েছে দিনের হিসেবে এই সূর্য অস্ত যাওয়ার।

টিকাঃ
৬৭৫. সুনানে তিরমিযী: হাদীস-২১৯১; সুনানে ইবনে মাজাহ: হাদীস-২৮৭৩।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আমল ধর্তব্য শেষটা হিসেবে

📄 আমল ধর্তব্য শেষটা হিসেবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، قَالَ : شَهِدْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ يَوْمَ حُنَيْنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الْإِسْلَامَ : إِنَّ هَذَا مِنْ أَهْلِ النَّارِ، فَلَمَّا حَضَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ الَّذِي ذَكَرْتَ لَهُ مِنْ أَهْلِ النَّارِ، فَوَ اللَّهِ لَيُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ أَشَدَّ الْقِتَالِ، فَقَالَ : أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَكَادَ بَعْضُ النَّاسِ يَرْتَابُ، فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ إِذْ وَجَدَ أَلَمَ الْجِرَاحِ فَأَهْوَى بِيَدِهِ إِلَى الْكَنَانَةِ فَاسْتَخْرَجَ مِنْهَا سَهْمًا، وَتَكَلَّمَ بِكَلِمَةٍ مُنْكَرَةٍ وَنَحَرَ نَفْسَهُ، فَاشْتَدَّ الرِّجَالُ مِنَ الْمُسْلِمِينَ إِلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ : قَدْ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ قَدْ فَجَرَ فُلَانٌ فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ : قُمْ يَا فُلَانُ فَنَادِ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ : إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ لَا عِبْرَةً بِكَثْرَةِ الصَّلَاةِ وَالصِّيَامِ وَإِنَّمَا يُنْظَرُ إِلَى خَاتِمَةِ أَمْرِهِ.

হযরত আবূ হুরায়রা রাযি. হতে বর্ণিত, হুনাইনের যুদ্ধে আমরা নবীজীর সাথে ছিলাম। তখন মুসলমান নামধারী এক ব্যক্তির ব্যাপারে তিনি বললেন, এই লোকটি জাহান্নামী। ওই ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে গেল, তখন সে দুর্দান্ত সাহসিকতার সাথে বীরদর্পে যুদ্ধ করতে লাগল। এক সাহাবী দৌড়ে এসে নবীজীকে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি যাকে বলেছিলেন যে, সে জাহান্নামী, সে তো বেশ দুর্দান্ত সাহসিকতার সাথে যুদ্ধ করছে! তিনি বললেন, সে জাহান্নামী। এতে কতক লোক সন্দেহ করতে লাগল। এরই মধ্যে ওই লোকটি আঘাতপ্রাপ্ত হলো। সে তৃণীর থেকে একটি তীর বের করল। একটি খারাপ কথা বলল, এবং নিজেকে সে জবাই করে দিল। কয়েকজন মুসলমান দৌড়ে নবীজীর নিকট গেল। বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা আপনার কথা সত্য করেছেন। অমুক ব্যক্তি নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। তখন নবীজী এক ব্যক্তিকে বললেন, হে অমুক! উঠে ঘোষণা করে দাও, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর নবীজী বলেছেন, আমলের হিসাব শেষ হিসেবে। নামায রোযা বেশি হওয়ার ধর্তব্য নয়। ব্যক্তির শেষ কী, তা দেখা হবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّمَ، وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ : إِنَّ خَلْقَ أَحَدِكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمَّهِ أَرْبَعِينَ يَوْمًا نُطْفَةً، ثُمَّ يَكُونُ عَلَقَةً أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ مُضْغَةً أَرْبَعِينَ يَوْমًا، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ الْمَلَكَ بِأَرْبَعِ كَلِمَاتٍ فَيُقَالُ لَهُ : اكْتُبْ أَجَلَهُ، وَأَمَلَهُ وَعَمَلَهُ وَرِزْقَهُ وَاكْتُبْ شَقِيًّا أَوْ سَعِيدًا، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلَهَا, وَإِنَّ أَحَدُكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلَهَا ، فَهَذَا الْحَدِيثُ مُوَافِقُ لِلْحَدِيثِ الْأوَّلِ : إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ.

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. বলেন, নবীজী ইরশাদ করেছেন, আর তিনি হলেন, সত্যবাদী ও সত্যায়িত, মানুষ তার জন্মের প্রথম চল্লিশ দিন মায়ের পেটে বীর্য হিসেবে থাকে। এর পরের চল্লিশ দিন জমাট রক্তের মতো থাকে। এর পর চল্লিশ দিন মাংসপিণ্ড হয়ে থাকে। এরপর আল্লাহ তা'আলা একজন ফেরেশতাকে চারটি কথা নিয়ে পাঠান। তাকে বলা হয়, তার আয়ু, তার ইচ্ছা, তার আমল ও তার রিজিক লেখ। আরও লেখ, সে সৌভাগ্যবান, না কি দুর্ভাগা। একব্যক্তি জান্নাতীর মতো আমল করতে থাকে। এমনকি, যখন তার মধ্যে ও জান্নাতর মধ্যে এক হাতের দূরত্ব বাকি থাকে, তখন তার ভাগ্যের লিখন প্রভাবশালী হয়ে যায়; জাহান্নামীদের আমল দিয়ে তার জীবনের সমাপ্তি ঘটে এবং সে জাহান্নামে প্রবেশ করে। আর তোমাদের একব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে। এমনকি, যখন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে এক হাতের দূরত্ব বাকি থাকে তখন তার ওপর তার ভাগ্যের লিখন প্রভাবশালী হয়ে যায়। ফলে জান্নাতীদের আমলের মধ্য দিয়ে তার জীবনের সমাপ্তি ঘটে। এবং সে জান্নাতে প্রবেশ করে। এই হাদীসটি আগের হাদীস, 'আমলের হিসাব শেষ হিসেবে'-র সাথে সঙ্গতিপূর্ণ। তাই মুমিনদের উচিত সব সময় এই দোয়া করতে থাকা যে, আল্লাহ তা'আলা যেন তার মৃত্যু ভালো অবস্থার ওপর করেন। কারণ, রূহ বের হওয়ার সময়ই ঈমান হারানোর আশঙ্কা বেশি থাকে।

টিকাঃ
৬৭৬ সহীহ বুখারী: হাদীস-৬৬০৭; সুনানে দারেমী: হাদীস-২৫২০।
৬৭৭ সহীহ বুখারী: হাদীস-৩২০৮; সহীহ মুসলিম: হাদীস-২৬৪৩।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ঈমান একটি বিরাট নিয়ামত

📄 ঈমান একটি বিরাট নিয়ামত


ইয়াহইয়া বিন মুআয রহ. বলতেন, হে আল্লাহ! আমার সবচেয়ে বড় খুশির বিষয় হলো এটা যে, তুমি আমাকে ঈমানের দৌলত দান করেছ। আর সবচেয়ে ভয় তো এটাই যে, এই নিয়ামত আবার আমার থেকে ছিনিয়ে নেওয়া হয় কি না! যতক্ষণ পর্যন্ত আমার এই ভয় বাকি থাকবে, আমি আশা রাখি, তুমি আমাকে এই নিয়ামত হতে বঞ্চিত করবে না।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নিজের শেষপরিণতি নিয়ে ভীত থাকা

📄 নিজের শেষপরিণতি নিয়ে ভীত থাকা


عَنِ الْحَسَنِ الْبَصْرِيَّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ : يُعَذِّبُ الرَّجُلُ فِي النَّارِ أَلْفَ سَنَةٍ ثُمَّ يَخْرُجُ مِنْهَا إِلَى الْجَنَّةِ، ثُمَّ قَالَ الْحَسَنُ يَا لَيْتَنِي كُنْتُ أَنَا ذَلِكَ الرَّجُلَ، وَإِنَّمَا قَالَ الْحَسَنُ ذلِكَ لِأَنَّهُ خَافَ عَاقِبَةَ أَمْرِهِ، هَكَذَا كَانَ الصَّالِحُونَ يَخَافُونَ خَاتِمَةً أَمْرِهِمْ।

হযরত হাসান বসরী রহ. হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তিকে হাজার বছর আগুনে শাস্তি দেওয়া হবে। এর পর তাকে সেখান থেকে বের করে জান্নাতে নেওয়া হবে। এ কথা বলে তিনি বললেন, হায়, আমি যদি ওই ব্যক্তি হতাম! হাসান রহ. এ কথা এ কারণে বলেছেন যে, তিনি তার শেষ পরিণতি কী হবে, তা নিয়ে শঙ্কিত ছিলেন। আর নেককাররা এইরূপই হন। তারা তাদের শেষ নিয়ে শঙ্কিত থাকেন।

ফন্ট সাইজ
15px
17px