📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সূরা নাসের তাফসীর

📄 সূরা নাসের তাফসীর


হযরত ছাফিয়্যা বিনতে জাহাশ রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের শিরা উপশিরা দিয়ে চলাচল করে।

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
অর্থ: আমি মানুষের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি। মানুষের অধিপতির। মানুষের মাবুদের। তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিন ও ইনসান থেকে।

এ সূরার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, শয়তান যেমন জীনের অন্তরে প্রবেশ করে এবং তাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, তদ্রূপ মানুষের অন্তরেও প্রবেশ করে এবং কুমন্ত্রণা দেয়। আর যখন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, তখন তারা মানুষের অন্তর থেকে বের হয়ে যায়।

টিকাঃ
৬৪৯ বুখারী: হাদীস-৩২৮১; সহীহ মুসলিম: হাদীস-২১৭৫।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হেদায়েত ও গোমরাহী কারও হাতে নয়

📄 হেদায়েত ও গোমরাহী কারও হাতে নয়


عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بُعِثْتُ دَاعِيًا وَمُبَلِّغَا، وَلَيْسَ إِلَيَّ مِنَ الْهِدَايَةِ شَيْءٌ، وَخُلِقَ إِبْلِيسُ مُزَيَّنَا وَلَيْسَ إِلَيْهِ مِنَ الضَّلَالَةِ شَيْءٍ

হযরত উমর রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, আমাকে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে পাঠানো হয়েছে। কারো হেদায়াত আমার হাতে নয়। আর ইবলীসকে সুশোভিত-সুসজ্জিতকারী বানিয়ে সৃষ্টি করা হয়েছে। সে পথভ্রষ্ট করার কোনো ক্ষমতা রাখে না। অর্থাৎ, ইবলীস পাপকে মানুষের নিকট সুশোভিত সুসজ্জিত করে উপস্থাপন করে। এর বেশি কিছু করতে পারে না। তাই মানুষকে পরম সাধনার সাথে ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। কারণ, ইবলীস মানুষের চিরশত্রু।

আল্লাহ তা'আলা বলেন- إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا
অর্থ: নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ কর।

টিকাঃ
৬৫০. হাদীসটি জাল [মাওযুয়াতে ইবনুল জাওযী: খণ্ড-১, পৃষ্ঠা-২৭২; মীযানুল এতেদাল: খণ্ড-১, পৃষ্ঠা-৬৩৪; ফাইযুল কাদীর লিল-মুনাবী: খণ্ড-৩, পৃষ্ঠা-২০৪]।
৬৫১. সূরা ফাতির: আয়াত-৬

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মূর্খের নিদর্শন

📄 মূর্খের নিদর্শন


বর্ণিত আছে, মূর্খ ব্যক্তির নিদর্শন চারটি। যথা-
১. الْغَضَبُ مِنْ غَيْرِ شَيْءٍ অর্থাৎ, অকারণে ক্রুদ্ধ হওয়া।
২. اِتِّبَاعُ النَّفْسِ فِي الْبَاطِلِ অর্থাৎ, প্রবৃত্তির অনুসরণ করা।
৩. إِنْفَاقُ الْمَالِ فِي غَيْرِ حَقٌّ অর্থাৎ, অন্যায় পথে সম্পদ ব্যয় করা।
৪. قِلَّةُ مَّعْرِفَةِ صَدِيقِهِ مِنْ عَدُوِّهِ অর্থ শত্রু ও বন্ধুর মাঝে পার্থক্য কম করতে পারা। অর্থাৎ, আল্লাহর আনুগত্য ছেড়ে শয়তানের আনুগত্য অবলম্বন করা।

আল্লাহ তা'আলা বলেন- أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا.
অর্থ: তোমরা কি তাহলে আমাকে ছেড়ে ইবলীস ও তার সাঙ্গ-পাঙ্গদের বন্ধুরূপে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু? জালেমদের জন্য তা কতই না নিকৃষ্ট পরিবর্তন।

টিকাঃ
৬৫২. সূরা কাহফ: আয়াত-৫০

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জ্ঞানীর নিদর্শন

📄 জ্ঞানীর নিদর্শন


বর্ণিত আছে, জ্ঞানী ব্যক্তির নিদর্শন চারটি। যথা-
১. الْحِلْمُ عَنِ الْجَاهِلِ অর্থাৎ, নির্বোধ ব্যক্তির সাথে সহনশীলতা প্রদর্শন করা।
২. وَرَدُّ النَّفْسِ عَنِ الْبَاطِلِ অর্থাৎ, প্রবৃত্তিকে পাপ কাজ থেকে বিরত রাখা।
৩. وَإِنْفَاقُ الْمَالِ فِي حَقَّهِ অর্থাৎ, ন্যায় পথে সম্পদ ব্যয় করা।
৪. وَمَعْرِفَةً صَدِيقِهِ مِنْ عَدُوٌّهِ অর্থাৎ, শত্রু ও বন্ধুর মাঝে পার্থক্য করতে পারা।

ফন্ট সাইজ
15px
17px