📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আত্মপ্রবঞ্চনা

📄 আত্মপ্রবঞ্চনা


আত্মপ্রবঞ্চনার নিদর্শন তিনটি। যথা- ১. প্রবৃত্তির চাহিদার দিকে দৌড়ে যাওয়া এবং পদস্থলের ভয় না করা। ২. দীর্ঘ আশার কারণে তাওবা করতে বিলম্বিত করা; এবং ৩. আমল ছাড়া পরকালের আশাবাদী হওয়া।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শয়তানের উপহাস

📄 শয়তানের উপহাস


জনৈক জ্ঞানী বলেছেন, যে ব্যক্তি তিনটি জিনিস ছাড়া তিনটি জিনিসের দাবি করে, জেনে রাখো, শয়তান তাকে নিয়ে উপহাস করে--
১. যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা সত্ত্বেও যিকিরের স্বাদ পাওয়ার দাবি করে।
২. যে ব্যক্তি নিজের নফসকে নারাজ না করে প্রভুকে রাজি করার দাবি করে।
৩. যে ব্যক্তি মানুষের প্রশংসা লাভের বাসনা সত্ত্বেও ইখলাসের দাবি করে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আমল কবূল না হওয়া

📄 আমল কবূল না হওয়া


আবু নদরা রহ. বলেন, যে ব্যক্তির মধ্যে ৪টি জিনিস থাকা সত্ত্বেও ভালোকাজের অগ্রগামী হতে পারেনি, বুঝতে হবে, তার ওই চারটি জিনিস কবুল হয়নি-
১. যে ব্যক্তি জিহাদ করল এবং সেখান থেকে ফিরে এল, আর তার মধ্যে ভালো কিছু বৃদ্ধি পায়নি, বুঝতে হবে, আল্লাহ তা'আলা তার এই আমলটি কবুল করেননি।
২. যে ব্যক্তি রমযানের রোযা রাখল, আর তার মধ্যে ভালো কিছু বৃদ্ধি পায়নি, বুঝতে হবে, আল্লাহ তা'আলা তার এই আমলটি কবুল করেননি।
৩. যে ব্যক্তি হজ্ব করল, কিন্তু তার মধ্যে ভালো কিছু বৃদ্ধি পায়নি, বুঝতে হবে, আল্লাহ তা'আলা তার এই আমলটিও কবুল করেননি।
৪. যে ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার পর সুস্থ হলো, এরপরও তার মধ্যে ভালো কিছু বৃদ্ধি পায়নি, বুঝতে হবে, এই রোগটি তার গুনাহর কাফ্ফারা হয়নি।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আমল সঠিক হওয়ার জন্য চারটি বস্তু

📄 আমল সঠিক হওয়ার জন্য চারটি বস্তু


বলা হয়ে থাকে, জ্ঞানীর জন্য চারটি জিনিস আবশ্যক, যার দ্বারা তার আমল ঠিক হবে এবং তার মেহনত বেকার যাবে না-
১. ইলম, যা তার জন্য দলিল হবে।
২. তাওয়াক্কুল, যার ফলে ইবাদতের সময় সৃষ্টি হবে এবং মানুষদের থেকে নিরাশ থাকবে।
৩. ধৈর্য, যেন আমল পূর্ণাঙ্গরূপে করতে পারে।
৪. এবং ইখলাস, যেন সওয়াব লাভ হয়।

ফন্ট সাইজ
15px
17px