📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 তাবুকের যুদ্ধে হযরত আবূ যর রাযি.-এর বিলম্বে পৌঁছা

📄 তাবুকের যুদ্ধে হযরত আবূ যর রাযি.-এর বিলম্বে পৌঁছা


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ : لَمَّا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى غَزْوَةِ تَبُوكِ صَحِبَهُ رِجَالٌ مِنَ الْمُنَافِقِينَ، وَكَانَ يَتَخَلَّفُ عَنْهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ فَيَقُولُونَ : يَا رَسُولَ اللَّهِ تَخَلَّفَ فُلَانٌ، فَيَقُولُ : دَعُوهُ فَإِنْ يَكُ فِيهِ خَيْرٌ فَسَيُلْحِقُهُ اللَّهُ بِكُمْ وَإِنْ يَكُ غَيْرَ ذَلِكَ فَقَدْ أَرَاحَكُمُ اللهُ مِنْهُ، فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ تَخَلَّفَ أَبُو ذَرَّ. قَالَ : دَعُوهُ فَإِنْ يَكُ فِيهِ خَيْرٌ فَسَيُلْحِقُهُ اللهُ بِكُمْ وَكَانَ أَبُو ذَرِّ تَخَلَّفَ لِأَنَّهُ أَبْطَأَ بِهِ بَعِيرُهُ فَكُلِمَ بَعِيرُهُ فَلَمَّا أَبْطَأَ عَلَيْهِ أَخَذَ مَتَاعَهُ، فَحَمَلَهُ عَلَى ظَهْرِهِ، ثُمَّ رَجَعَ يَتْبَعُ أَثَرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاشِيًا حَامِلًا عَلَى ظَهْرِهِ فِي شِدَّةِ الْحَرِّ وَحْدَهُ، فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ أَقْبَلَ إِلَيْنَا رَجُلٌ يَمْشِي وَحْدَهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لِيَكُنْ أَبَا ذَرِّ، فَلَمَّا تَأَمَّلَهُ النَّاسُ قَالُوا : يَا رَسُولَ اللهِ هُذَا وَاللَّهِ أَبُو ذَرِّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ فَدَمَعَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ : رَحِمَ اللهُ أَبَا ذَرِّ يَمْشِي وَحْدَهُ وَيَمُوتُ وَحْدَهُ وَيُبْعَثُ وَحْدَهُ।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, হুযুর ﷺ যখন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, তখন মুনাফিকদের কেউ কেউ তাঁর সঙ্গী হলো; আবার কেউ কেউ পিছনে থেকে গেল। লোকজন বলত, হে আল্লাহর রাসূল! অমুক ব্যক্তি পিছনে থেকে গেছে; সাথে আসেনি। তিনি বলতেন, তার মধ্যে কল্যাণ থাকলে আল্লাহ তা'আলা তাকে তোমাদের সাথে মিলিয়ে দেবেন। আর না থাকলে আল্লাহ তা'আলা তার থেকে তোমাদের বাঁচিয়েছেন। লোকজন বলল, হে আল্লাহর রাসূল! আবূ যর পিছনে থেকে গেছে। ইরশাদ করলেন, তার মধ্যে ভালো থাকলে আল্লাহ তা'আলা তাকে তোমাদের সাথে মিলিয়ে দিবেন। আবু যর রাযি.-এর পিছনে থাকার কারণ ছিল, তার উটটি ছিল খুবই দুর্বল। সেটাকে দ্রুতগতিতে চালাতে অনেকভাবে চেষ্টা করেছিলেন। অবশেষে নিরাশ হয়ে মালপত্র তুলে নিয়ে নবীজীর পায়ের দাগ অনুসরণ করে চলতে লাগলেন। প্রচণ্ড গরম ছিল। কোমরের ওপর বোঝা। একাকী; কোনো সাথী-সঙ্গী নেই। লোকজন বলল, হে আল্লাহর রাসূল। এক ব্যক্তি পায়ে হেঁটে একাকী আসছে। তিনি ইরশাদ করলেন, সে যেন আবু যর হয়। লোকজন ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে বলে উঠল, হে আল্লাহর রাসূল! খোদার কসম! সে তো আবু যরই! এতে নবীজীর চোখদুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। বললেন, আল্লাহ তা'আলা আবূ যরের ওপর দয়া করুন। সে আজও একাকী আসছে; মৃত্যুও তার নির্জনে আসবে, আর কিয়ামতের ময়দানেও একাকী উঠবে।

টিকাঃ
৬৩৮. মুসতাদরাকে হাকেম: খণ্ড-৩, পৃষ্ঠা-৫২; সিয়ারে আলামীন নুবালা: খণ্ড-২, পৃষ্ঠা-৫৬; ইমাম হাকেম হাদীসটিকে সহীহ বললেও শায়েখ শুয়াইব আরনাউত সনদটিকে জয়ীফ বলেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হযরত আবূ যর রাযি.-এর মৃত্যু

📄 হযরত আবূ যর রাযি.-এর মৃত্যু


عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ، قَالَ : لَمَّا سَارَ أَبُو ذَرِّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ إِلَى الرِّبْذَةِ فِي عَهْدِ عُثْمَانَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، وَأَصَابَهُ بِهَا قَدَرُهُ. وَلَمْ يَكُنْ مَعَهُ إِلَّا امْرَأَتُهُ وَغُلَامُهُ، فَأَوْصَى إِلَيْهِمَا: أَنْ غَسَّلَانِي وَكَفَّنَانِي، ثُمَّ ضَعَانِي عَلَى قَارِعَةِ الطَّرِيقِ، فَأَوَّلُ رَكْبٍ يَمُرُّ عَلَيْكُمْ، فَقُولُوا : هَذَا أَبُو ذَرِّ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعِينُونِي عَلَى دَفْنِهِ، فَلَمَّا مَاتَ فَعَلَا بِهِ ذَلِكَ، ثُمَّ وَضَعَاهُ عَلَى قَارِعَةِ الطَّرِيقِ، فَأَقْبَلَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فِي رَهْطٍ مِنَ الْعِرَاقِ فَلَمَّا رَآهُمُ الْغُلَامُ قَامَ إِلَيْهِمْ، فَقَالَ: هَذَا أَبُو ذَرِّ صَاحِبُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعِينُونَا عَلَى دَفْنِهِ فَأَقْبَلَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ وَهُৱো যবকী, রফি'আন সওতাহু ছুম্মা ক্বালা: ছদাক্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: তামশী ওয়াহদাক, ওয়াতামূতু ওয়াহদাক, ওয়াতুব'আছু ওয়াহদাক ছুম্মা ওয়ারওহু ওয়ামাদ্বও ওয়াহুয়া ইউহাদ্দীছুহুম বিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফী মাসীরাতিহি ইলা তাবূক।

হযরত মুহাম্মদ বিন কা'ব রহ. বর্ণনা করেন, হযরত উসমান রাযি.-এর খেলাফতকালে হযরত আবু যর রাযি. যখন রবযায় অবস্থান করছিলেন, তখন তার সাথে তার স্ত্রী এবং এক গোলাম ছিল। মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তাদের দুজনকে ডেকে ওসিয়ত করলেন যে, আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে এই চলার পথে রেখে দেবে। সর্বপ্রথম যে কাফেলা এখান দিয়ে যাবে, তাদের বলবে, এটা হলো হুযুর ﷺ-এর সাহাবী আবূ যরের মৃতদেহ। তাঁকে দাফন করার ব্যাপারে আমাদের সাহায্য করুন। তার মৃত্যুর পর ওসিয়ত মুতাবিক তাকে কাফন পরিয়ে রাস্তার ওপর রেখে দেওয়া হলো। ঘটনাক্রমে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. কয়েকজন সাথী নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাদের দেখে গোলাম কাছে গিয়ে বলল, এটা হলো হুযুর ﷺ-এর সাহাবী আবু যর রাযি.-এর মৃতদেহ। তাঁকে দাফন করার ব্যাপারে আমাদের সাহায্য করুন। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. হু হু করে কেঁদে ফেললেন। বললেন, হুযুর ﷺ-এর ওই ইরশাদ আজ পুরো হলো। তিনি তাঁকে বলেছিলেন, তুমি একাকী এসেছ; তোমার মৃত্যুও একাকী হবে, এবং কিয়ামতের দিনও তুমি একাকী উঠবে। এরপর সবাই মিলে তাঁকে দাফন করলেন। এরপর সাথীদেরকে আবু যর রাযি.-এর তাবুকের ঘটনা শোনাতে শোনাতে সামনের দিকে অগ্রসর হলেন।

টিকাঃ
৬৩৯. হিলইয়াতুল আউলিয়া: খণ্ড-১, পৃষ্ঠা-১৬৯; আল-মাতালেবুল আলীয়া খণ্ড-৪, পৃষ্ঠা-৩০৪; হাফেজ ইবনুল কায়্যিম বলেন, এই ঘটনায় আপত্তি আছে [যাদুল মায়াদ খণ্ড-৩, পৃষ্ঠা-৪৬৮]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হযরত আবূ যর রাযি. শাম গমন ও সেখান থেকে প্রত্যাবর্তন

📄 হযরত আবূ যর রাযি. শাম গমন ও সেখান থেকে প্রত্যাবর্তন


عَنْ أَبِي ذَرِّ الْغِفَارِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : سَيُصِيبُكَ بَعْدِي بَلَاءُ ، قَالَ : قُلْتُ فِي اللهِ? قَالَ : فِي اللهِ، قُلْتُ : فَمَرْحَبًا بِأَمْرِ اللهِ قَالَ : يَا أَبَا ذَرَّ اسْمَعْ وَأَطِعْ، وَلَوْ صَلَّيْتَ خَلْفَ أَسْوَدَ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، دَعَاهُ فَحَيَّاهُ وَبَكَى، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ : قَدْ سَمِعْتَ الْبَلَاءَ بِسَبَبِي، أَوْ فِي زَمَانِي فَلَمَّا تُوُفِّيَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ وَوَلِيَ عُمَرُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، دَعَاهُ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ : قَدْ سَمِعْتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيكَ، فَأَعُوذُ بِاللهِ أَنْ أَكُونَ صَاحِبَكَ يَعْنِي أَعُوذُ بِاللَّهِ أَنْ يُصِيبَكَ الْبَلَاءُ بِسَبَبِي، أَوْ فِي زَمَانِي، فَلَمَّا تُوُفِّيَ عُمَرُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، وَوَلِيَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا : كُنْتُ قَاعِدًا عِنْدَ عُثْمَانَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، فَاسْتَأْذَنَ أَبُو ذَرَّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، فَقُلْتُ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هُذَا أَبُو ذَرِّ يَسْتَأْذَنُ، قَالَ: ائْذَنْ لَهُ إِنْ شِئْتَ. قَالَ: فَأَذِنْتُ لَهُ، فَدَخَلَ حَتَّى جَلَسَ، فَقَالَ لَهُ عُثْمَانُ: أَنْتَ الَّذِي تَزْعُمُ أَنَّكَ خَيْرٌ مِنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا. قَالَ: مَا قُلْتُ هَذَا قَالَ : أَنَا أُقِيمُ عَلَيْكَ الْبَيِّنَةَ. قَالَ أَبُو ذَرٍّ : نَضَّرَ اللَّهُ وَجْهَكَ لَا أَدْرِي مَا بَيِّنَتُكَ، وَقَدْ عَرَفْتَ كَيْفَ قُلْتُ، قَالَ : فَكَيْفَ قُلْتَ، قَالَ: قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَحَبَّكُمْ إِلَيَّ وَأَقْرَبَكُمْ مِنِّي الَّذِي يَأْخُذُ بِالْعَهْدِ الَّذِي تَرَكْتُهُ عَلَيْهِ حَتَّى يَلْحَقَنِي وَكُلُّكُمْ قَدْ أَصَابَ مِنَ الدُّنْيَا. قَالَ عُثْمَانُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ: الْحَقِّ بِمُعَاوِيَةَ فَأَخْرِجْهُ إِلَى الشَّامِ، فَلَمَّا قَدِمَ إِلَى الشَّامِ أَخَذَ يُعَلِّمُ النَّাসَ، فَأَبْكَى عُيُونَهُمْ وَأَحْزَنَ صُدُورَهُمْ، وَكَانَ فِيمَا يَقُولُ : لَا يَبِيتَنَّ أَحَدُكُمْ وَفِي بَيْتِهِ دِينَارُ وَلَا دِرْهَمُ إِلَّا شَيْءٌ يُنْفِقُهُ فِي سَبِيلِ اللهِ، أَوْ يُعِدُّهُ لِغَرِيمٍ، فَأَبْكَى مُعَاوِيَةَ وَالنَّাসَ، فَبَعَثَ إِلَيْهِ بِأَلْفِ دِينَارٍ فَأَرَادَ أَنْ يُخَالِفَ قَوْلُهُ فِعْلَهُ، وَسَرِيرَتُهُ عَلَانِيَتَهُ، فَأَخَذَ الْأَلْفَ وَقَسَّمَهُ كُلَّهُ فَلَم์ يَبْقَ عِنْدَهُ شَيْءٌ، فَدَعَا مُعَاوِيَةُ الرَّسُولَ فِي الْيَوْمِ الثَّانِي، فَقَالَ لَهُ: اذْهَبْ إِلى أَبِي ذَرٍّ وَقُلْ لَهُ : إِنَّمَا أَرْسَلَنِي بِالْأَلْفِ دِينَارٍ إِلَى غَيْرِكَ فَأَخْطَأْتُ بِهِ إِلَيْكَ، فَجَاءَهُ الرَّسُولُ وَقَالَ لَهُ : أَنْقِذْنِي مِنْ عَذَابٍ مُعَاوِيَةَ، فَإِنَّمَا أَرْسَلَنِي بِأَلْفِ إِلَى غَيْرِكَ، فَأَخْطَأْتُ بِهِ، فَدَفَعْتُهُ إِلَيْكَ، فَقَالَ أَبُو ذَرِّ لِلرَّسُولِ: أَقْرِئُ مُعَاوِيَةَ مِنِّي السَّلَامَ، وَقُلْ لَهُ: مَا أَصْبَحَ عِنْدَنَا مِنْ دَنَانِيرِكَ شَيْءٌ فَإِنْ أَرَدْتَهَا فَانْتَظِرْنَا ثَلَاثَةَ أَيَّامٍ نَجْمَعْهَا لَكَ، فَلَمَّا رَأَى مُعَاوِيَةَ أَنَّ فِعْلَهُ يُصَدِّقُ قَوْلَهُ، كَتَبَ إِلَى عُثْمَانَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ : إِنْ كَانَ لَكَ بِالشَّامِ حَاجَةٌ، فَأَرْسِلْ إِلَى أَبِي ذَرٍّ وَاسْتَدْعِهِ : قَالَ : فَكَتَبَ عُثْمَانُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ : أَنِ الْحَقِّ بِي قَالَ : فَقَدِمَ أَبُو ذَرٍّ، رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، وَعُثْمَانُ فِي الْمَسْجِدِ، فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ عَلَيْهِ ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، وَقَالَ لَهُ: كَيْفَ أَنْتَ يَا أَبَا ذَرٍّ؟ قَالَ : بِخَيْرٍ، فَكَيْفَ أَنْتُمْ؟ ثُمَّ خَرَجَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، فَقَامَ أَبُو ذَرَّ إِلَى سَارِيَةٍ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ قَعَدَ، وَجَلَسَ إِلَيْهِ النَّاسُ، فَقَالُوا لَهُ : يَا أَبَا ذَرَ حَدَّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : نَعَمْ حَدَّثَنِي حَبِيبِي أَنَّ فِي الْإِبِلِ صَدَقَةً، وَفِي الزَّرْعِ صَدَقَةً، وَفِي الدَّرْهَم صَدَقَةً، وَفِي الشَّاةِ صَدَقَةً، وَمَنْ بَاتَ وَفِي بَيْتِهِ دِينَارُ أَوْ دِرْهَمُ لَا يُعِدُّهُ لِغَرِيمِهِ أَوْ يُنْفِقُهُ فِي سَبِيلِ اللهِ، فَهُوَ كَنْزُ يُكْوَى بِهِ يَوْমَ الْقِيَامَةِ. قَالُوا : يَا أَبَا ذَرَ اتَّقِ اللَّهَ وَانْظُرْ مَا تُحَدِّثُ، فَإِنَّ هَذِهِ الْأَمْوَالَ قَدْ فَشَتْ فِي النَّاسِ، فَقَالَ: أَمَا تَقْرَءُونَ الْقُرْآنَ: وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشَّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (التوبة : ٣٤) فَمَكَثَ لَيْلَتَيْنِ أَوْ ثَلَاثًا، فَأَرْسَلَ إِلَيْهِ عُثْمَانُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فَقَالَ : الْحَقِّ بِالرِّبْذَةِ : وَهِيَ قَرْيَةٌ خَرِبَةٌ، فَخَرَجَ إِلَى الرَّبْذَةِ فَوَجَدَهُمْ يَؤُمُّهُمْ أَسْوَدُ، فَقِيلَ لِأَبِي ذَرٍّ : تَقَدَّمْ فَأَبَى وَصَلَّى خَلْفَ الْأَسْوَدِ، وَقَالَ صَدَقَ اللهُ وَرَسُولُهُ قَالَ لِي: اسْمَعْ وَأَطِعْ وَإِنْ صَلَّيْتَ خَلْفَ أَسْوَدَ، وَمَكَثَ هُنَاكَ حَتَّى مَاتَ رَحِمَهُ اللَّهُ.

হযরত আবু যর রাযি. বলেন, নবীজী আমাকে বলেছিলেন, আমার পর তুমি কিছুটা কষ্টের সম্মুখীন হবে। আরজ করলাম, তা কি আল্লাহর রাস্তায়? ইরশাদ করলেন, হ্যাঁ; আল্লাহর রাস্তায়। আরজ করলাম, তা হলে আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। তিনি ইরশাদ করলেন, আবু যর! তুমি হুকুম পালন করতে থেকো, যদিও কোনো হাবশীর পিছনে নামায পড়তে হয়। হুযুর ﷺ-এর ওফাত হলো। হযরত আবূ বকর রাযি. খলিফা হলেন। তিনি তাঁকে ডেকে পাঠালেন। বললেন, আবু যর! তোমার ব্যাপারে রাসূল-এর বাণী আমি শুনেছি। কাজেই আমি এর থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই যে, আমার কারণে কিংবা আমার কালে তোমার কোনো কষ্ট হবে। হযরত আবু বকর রাযি.-এর মৃত্যুর পর হযরত উমর রাযি. খলিফা হলেন। তিনিও তাঁকে ডেকে এনে তাঁর প্রশংসা করে বললেন, তোমার ব্যাপারে আমি আল্লাহর রাসূলের বাণী শুনেছি। আমি তোমার এমন সাথী হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই যে, আমার কারণে কিংবা আমার কালে তোমার কোনো কষ্ট হবে। হযরত উমর রাযি.-এর ওফাতের পর হযরত উসমান রাযি. খলিফা হলেন। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, আমি উসমান রাযি.-এর নিকট বসা ছিলাম। এ সময় হযরত আবু যর অনুমতি চাইলেন। আমি বললাম, আমিরুল মুমেনিন! আবু যর অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, চাইলে তাঁকে অনুমতি দাও। হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, আমি তাঁকে অনুমতি দিলাম। তিনি এসে বসে পড়লেন। হযরত উসমান রাযি. তাঁকে লক্ষ করে বললেন, তোমার কি এই ধারণা যে, তুমি আবূ বকর এবং উমর থেকে উত্তম? তিনি বললেন, এ কথা আমি কখনও বলিনি। হযরত উসমান রাযি. বলেন, এ ব্যাপারে আমি সাক্ষী আনতে পারি। হযরত আবু যর রাযি. বললেন, আল্লাহ আপনাকে সর্বদা সুখী ও খুশি রাখুন। আপনার সাক্ষীর বাস্তবতা তো আমি জানি না। তবে আমি যা বলেছি, তা আমার স্মরণ আছে। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, তা কী? তিনি বললেন, আমি এরূপ বলেছি যে, রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় ও আপনজন সে হবে, যে আমৃত্যু এই অঙ্গীকারের ওপর থাকবে। আর আমি ছাড়া তোমাদের সবাই দুনিয়ার কিছুটা হলেও গ্রহণ করেছ। হযরত উসমান রাযি. তাঁকে হযরত মুআবিয়া রাযি.-এর নিকট শাম যাওয়ার নির্দেশ দিয়ে তাঁকে শাম পাঠিয়ে দিলেন। তিনি সেখানে পৌঁছে লোকদের তালিম দিতে লাগলেন। তাদের খুব কাঁদালেন। তাদের মনে চিন্তা জাগরিত করে তুললেন। তিনি যে-সব কথা বলতেন, তার মধ্যে এটাও আছে যে, কেউ ঘরে দীনার-দিরহাম নিয়ে রাত্রি যাপন করবে না। হ্যাঁ, যদি তা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য হয় বা ঋণ পরিশোধ করার জন্য হয়, তবে ভিন্ন কথা। তিনি হযরত মুআবিয়া রাযি.কেও কাঁদাতেন; অন্যদেরও কাঁদাতেন। হযরত মুআবিয়া রাযি. তাঁর জন্য একবার ১০০০ দীনার পাঠালেন; দেখতে চেয়েছিলেন, তাঁর কথায় আর কাজে মিল আছে কিনা। তিনি ওই এক হাজার দিনার নিয়ে সবগুলো বণ্টন করে দিলেন। তার নিকট কিছুই রইল না। যাকে দিয়ে পাঠিয়েছিলেন, তাঁকে ডেকে হযরত মুআবিয়া রাযি. বললেন আবূ যরের নিকট গিয়ে বল, আমাকে এক হাজার দিনার দিয়ে অন্য কারও নিকট পাঠানো হয়েছিল। কিন্তু ভুলে তা আমি আপনার নিকট নিয়ে এসেছি। ওই দূত তাঁর নিকট এল। বলল, আমাকে মুআবিয়ার শাস্তি থেকে বাঁচান। ওই এক হাজার দীনার নিয়ে মুআবিয়া আমাকে অন্য কারও নিকট পাঠিয়েছিলেন। কিন্তু ভুলে তা আমি আপনার নিকট নিয়ে এসেছি। হযরত আবু যর রাযি. বললেন, মুআবিয়াকে গিয়ে আমার সালাম বলো। আর বলো, সেগুলো তো খরচ হয়ে গেছে। আমার নিকট কিছুই বাকী নেই। তবে যদি ফিরিয়ে নিতেই হয়, তা হলে আমাকে তিন দিনের সময় দিক। এর মধ্যে আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। হযরত মুআবিয়া রাযি. যখন দেখতে পেলেন, তাঁর কথায় কাজে মিল আছে, তিনি হযরত উসমান রাযি.-এর নিকট লিখে পাঠালেন, শামে যদি আপনার কোনো কাজ থাকে, তা হলে সাথে করে আবু যরকেও ডেকে নিন। বর্ণনাকারী বলেন, হযরত উসমান রাযি. চিঠির মাধ্যমে ডেকে পাঠালেন। হযরত আবু যর রাযি. যখন মদিনা পৌঁছলেন তখন হযরত উসমান রাযি. মসজিদে ছিলেন। তিনি এগিয়ে গিয়ে সালাম বললেন। সালামের জবাব দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আবু যর! তোমার কী অবস্থা? আবূ যর রাযি. বললেন, ভালো। আপনারা কেমন আছেন? এরপর হযরত উসমান রাযি. উঠে গেলেন। আবু যর রাযি. একটি খুঁটির দিকে গিয়ে দু'রাকআত নামায পড়লেন। এরপর বসে পড়লেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে গেল। বলল, আবূ যর! আমাদেরকে নবীজীর হাদীস শোনান। তিনি বললেন ঠিক আছে; শোনাচ্ছি। আমার হাবিব বলেছেন, উটের মধ্যে সদকা আছে। শস্যের মধ্যে সদকা আছে। দিরহামের সদকা আছে। বকরির মধ্যে সদকা আছে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করার উদ্দেশ্য ছাড়া, বা ঋণ পরিশোধের উদ্দেশ্য ছাড়া দীনার-দিরহাম ঘরে রাখে, তা হলো গচ্ছিত সম্পদ, যা নিয়ে কিয়ামতের দিন তাঁকে দাগ দেওয়া হবে।

লোকজন বলল, আবু যর! আল্লাহকে ভয় কর। দেখ, তুমি কী বলছ? কারণ, এরূপ সম্পদ তো ব্যাপক হয়েছে। তিনি বললেন, তোমরা কুরআন পড়ো না- وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ 'আর যারা স্বর্ণ-রুপা জমা রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও।'

তিনি সেখানে দুই বা তিন দিন ছিলেন। এরপর হযরত উসমান রাযি. তাঁর নিকট সংবাদ পাঠালেন যে, তুমি রবযায় চলে যাও। রবযা একটি বিরান গ্রাম। তিনি সেদিকে রওয়ানা হয়ে গেলেন। সেখানে একজন হাবশীকে ইমামতী করতে দেখলেন। হযরত আবু যর রাযি.কে বলা হলো, আপনি সামনে যান। তিনি তা করতে অস্বীকৃতি জানালেন এবং হাবশীর পিছনে নামায পড়লেন এবং বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূল আমাকে সত্য বলেছেন। বলেছেন, শোনো এবং মান্য কর, যদিও তোমাকে হাবশির পিছনে নামায পড়তে হয়। আমৃত্যু তিনি সেখানেই থাকেন।

টিকাঃ
৬৪০. সহীহ বুখারী: হাদীস-৬৯৬।
৬৪১. হিলইয়াতুল আউলিয়া: খণ্ড-১, পৃষ্ঠা-১৬২; মাজমাউয যাওয়ায়েদ খণ্ড-৯, পৃষ্ঠা-৩২৭।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হযরত আবূ যর রাযি.-এর শেষ মুহূর্তগুলো

📄 হযরত আবূ যর রাযি.-এর শেষ মুহূর্তগুলো


عَنِ امْرَأَةِ أَبِي ذَرِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَتْ : لَمَّا حَضَرَ أَبَا ذَرِّ الْوَفَاةُ بَكَيْتُ قَالَ: مَا يُبْكِيكِ؟ قُلْتُ : تَمُوتُ فِي فَلَاةٍ مِنَ الْأَرْضِ وَلَيْسَ لِي ثَوْبٌ أُكَفِّنُكَ فِيهِ، قَالَ: لَا تَبْكِي وَأَبْشِرِي فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ لِتَفَرٍ كُنْتُ أَنَا فِيهِمْ : لَيَمُوتَنَّ رَجُلٌ مِنْكُمْ فِي فَلَاةٍ مِنَ الْأَرْضِ، يَشْهَدُهُ عِصَابَةٌ مِنَ الْمُؤْمِنِينَ، وَلَيْসَ مِنَ أُولَئِكَ النَّفَرِ أَحَدٌ، إِلَّا وَقَدْ هَلَكَ فِي قَرْيَةٍ أَوْ جَمَاعَةٍ إِلَّا أَنَا، وَاللَّهِ مَا كَذَبْتُ وَلَا كَذَبْتُ، فَأَنَا ذُلِكَ الرَّجُلُ فَأَبْصِرِي الطَّرِيقَ قَالَتْ : فَقُلْتُ قَدْ ذَهَبَ الْحَاجُ وَانْقَطَعَ الطَّرِيقُ، فَكُنْتُ أَقُومُ عَلَى كَثِيبٍ، فَأَنْظُرُ فَأَرْجِعُ إِلَيْهِ فَأُمَرِّضُهُ، فَبَيْنَمَا أَنَا كَذَلِكَ إِذَا بِنَفَرٍ عَلَى رِحَالِهِمْ، فَأَحْتُ إِلَيْهِمْ بِثَوْبِي فَأَسْرَعُوا إِلَيَّ، فَقَالُوا : يَا أَمَةَ اللَّهِ مَا لَكِ؟ قُلْتُ، رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ يَمُوتُ فَكَفَّنُوهُ. قَالُوا : وَمَنْ هُذَا قُلْتُ أَبُو ذَرٍّ قَالُوا : صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ : نَعَمْ، فَفَدَوْهُ بِآبَائِهِمْ وَأُمَّهَاتِهِمْ، فَأَسْرَعُوا حَتَّى دَخَلُوا عَلَيْهِ، وَسَلَّمُوا فَرَحَبَ بِهِمْ وَقَالَ : أَبْشِرُوا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِنَفَرٍ أَنَا فِيهِمْ : لَيَمُوتَنَّ رَجُلٌ مِنْكُمْ فِي فَلَاةٍ مِنَ الْأَرْضِ يَشْهَدُهُ عِصَابَةٌ مِنَ الْمُؤْمِنِينَ، وَلَيْসَ مِنْ أُولَئِكَ الْقَوْمِ أَحَدٌ إِلَّا وَقَدْ هَلَكَ فِي قَرْيَةٍ أَوْ جَمَاعَةٍ إِلَّا أَنَا، فَأَنَا ذَلِكَ الرَّجُلُ، وَأَنْتُمْ أُولَئِكَ الْعِصَابَةُ، وَلَوْ كَانَ لِي ثَوْبٌ يَسَعُنِي كَفَنًا أَوْ لِامْرَأَتِي لَمْ أُكَفَّنْ إِلَّا فِي ثَوْبِ لِي، أَوْ لِأَهْلِي، وَإِنِّي أُنْشِدُكُمْ بِاللَّهِ لَا يُكَفِّنُنِي رَجُلٌ مِنْكُمْ كَانَ أَمِيرًا أَوْ بَرِيدًا، أَوْ عَرِيفًا، أَوْ نَقِيبًا، وَلَمْ يَكُنْ فِي الْقَوْمِ إِلَّا قَدْ أَصَابَ ذَلِكَ أَوْ بَعْضَ ذَلِكَ، إِلَّا رَجُلٌ مِنَ الْأَنْصَارِ. فَقَالَ: يَا عَمَّ أَنَا أُكَফِّنُكَ فَإِنِّي لَمْ أُصِبْ شَيْئًا مِمَّا ذَكَرْتَ، أُكَفِّنُكَ فِي رِدَائِي هُذَا، أَوْ فِي ثَوْبَيْنِ، أَوْ فِي عَبَاءَتَيْنِ مِنْ غَزْلِ أُمِّي؟ قَالَ: أَنْتَ تُكَفِّنِّي، فَمَاتَ فَكَفَّنَهُ الْأَنْصَارِيُّ فِي النَّفَرِ الَّذِينَ شَهِدُوهُ، وَكُلُّهُمْ مِنْ أَهْلِ الدِّينِ فَرَجَعُوا مَسْرُورِينَ بِمَا سَمِعُوا مِنْهُ.

আবু যর রাযি.-এর স্ত্রী থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু যর রাযি.-এর ওপর যখন মৃত্যুর নিদর্শন দেখা গেল, তখন আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, কাঁদছ কেন? আমি বললাম, নির্জন স্থানে আপনার মৃত্যু হচ্ছে। আর আপনাকে কাফন দেওয়ার মতো কাপড় আমার নিকট নেই। তিনি বললেন, কাঁদার পরিবর্তে তোমার খুশি হওয়া উচিত। কারণ, রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি একটি দলকে লক্ষ্য করে বলেছিলেন, যাদের মধ্যে আমিও ছিলাম। তিনি বলেছিলেন, তোমাদের থেকে এক ব্যক্তির মৃত্যু বিরান স্থানে হবে। আর ঈমানদারদের একটি জামাআত তার নিকট পৌঁছবে। ওই দলের প্রত্যেকেই কোনো না কোনো বস্তিতে লোকদের উপস্থিতিতে মৃত্যুবরণ করেছে। একমাত্র আমিই বাকি আছি। খোদার কসম! আমি মিথ্যা বলছি না; আর আল্লাহর রাসূলের কথা মিথ্যা হতে পারে না। তাই ওই ব্যক্তি নিশ্চয়ই আমি। কাজেই তুমি পথের দিকে লক্ষ রাখো। তিনি [হযরত আবূ যর রাযি.-এর স্ত্রী] বলেন, আমি ভাবলাম, হাজ্বীদের দল চলে গেছে। এখন আর কোনো পথিক এদিক দিয়ে আসবে না। রাস্তা সুনসান। তবুও আমি টিলার ওপর উঠে এদিক-অধিক দেখতাম। আর ফিরে এসে তার অবস্থা দেখতাম। এরই মধ্যে আমি একটি আরোহী দলকে দেখতে পেলাম। কাপড় নেড়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলে তারা এগিয়ে এল। বলল, আরে আল্লাহর বান্দী! কী ব্যাপার? আমি বললাম, একজন মুসলমান মৃত্যুশয্যায়। তার কাফন ইত্যাদির প্রয়োজন। জিজ্ঞাসা করল, কে সে? বললাম, আবু যর। বলল, কোন আবূ যর? রাসূলের সাহাবী আবু যর? আমি বললাম, হ্যাঁ। তারা বলল, আমাদের পিতামাতা তার ওপর কুরবান হোন। তারা দ্রুত তাঁর নিকট এল। সালাম করল। হযরত আবু যর রাযি.ও তাদের মোবারকবাদ জানালেন। বললেন, তোমাদের জন্য সুসংবাদ আছে। আমি রাসূল ﷺ-কে একটি দলকে লক্ষ্য করে, যে দলের মধ্যে আমিও ছিলাম, বলতে শুনেছি, তোমাদের থেকে এক ব্যক্তি বিরানভূমিতে মারা যাবে। আর ঈমানদারদের একটি দল সেখানে পৌঁছাবে। তাদের সবাই কোনো না কোনো বসতিতে লোকজনের মধ্যে মারা গেছে। একমাত্র আমিই বাকি ছিলাম। তাই ওই ব্যক্তি আমি; আর ঈমানদারদের ওই দল হলে তোমরা। যদি আমার নিকট বা আমার স্ত্রীর নিকট কাফনের কাপড় থাকে, তা হলে তাতেই আমাকে দাফন কর।

আর আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, আমাকে এমন কেউ কাফন পরাবে না, যে কখনও কর্মকর্তা, দূত, সংবাদবাহক, বা কোনো গোত্রের সরদার বা দায়িত্বশীল থেকেছে। তাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনোভাবে উল্লিখিত পদগুলোয় ছিল। তবে এক আনসারী বলল, চাচা! আপনার বলা পদগুলোর কোনোটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই আমি আপনাকে আমার চাদর দিয়ে কাফন পরিধান করাব? নাকি আরও দু'টি কাপড়ে? না কি আমার দু'টি আবায়, সেগুলো আমার মা বুনেছিলেন? তিনি বললেন, তুমি আমাকে কাফন পরিয়ো। এরপর তিনি মারা গেলেন। ওই আনসারী ব্যক্তি তাঁকে কাফন পরাল। তাদের প্রত্যেকেই ছিল দীনদার। হযরত আবু যর রাযি. থেকে যা শুনেছে, সে খুশি নিয়ে তারা ফিরে গেল।

টিকাঃ
৬৪২. মুসনাদে আহমাদ : হাদীস-২১৩৭৩; মুসনাদে বাযযার : হাদীস-৪০৬০; সহীহ ইবনে হিব্বান : হাদীস-৬৬৭০; হাদীসটি সহীহ [মাজমাউয যাওয়ায়েদ: ৯/৩৩২; শুয়াইব আরনাউত]।

ফন্ট সাইজ
15px
17px