📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পূর্ণ ইবাদত

📄 পূর্ণ ইবাদত


জনৈক জ্ঞানী বলেছেন, ইবাদতের পূর্ণতা হয় সত্য নিয়ত দ্বারা। আর আমলের পূর্ণতা হয় বিনয় দ্বারা। আর এই দু'টি পূর্ণতা পায় দুনিয়ার প্রতি অনীহ হওয়া দ্বারা। আর এই সব পূর্ণতা লাভ করে পরকালের চিন্তা-ফিকির দ্বারা। আর চিন্তা-ফিকির পরিপূর্ণ হয় সর্বদা অন্তরে মৃত্যুভাবনা জাগ্রত রাখা দ্বারা এবং পাপের কথা বেশি বেশি স্মরণ করা দ্বারা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আবদালদের স্বভাব

📄 আবদালদের স্বভাব


আবদালদের ১০টি স্বভাব। যথা-
১. সলামাতুস সদর অর্থাৎ, অন্তরের পবিত্রতা।
২. সাখাওয়াতুল মাল অর্থাৎ, উদারতা।
৩. সিদকুন লিসান অর্থাৎ, সত্যবাদিতা।
৪. তাওয়াযউন নফস অর্থাৎ, অন্তরের বিনয়।
৫. আস-সবর ফিশশিদ্দাহ অর্থাৎ, কষ্টে ধৈর্যধারণ।
৬. আল-বুকাউ ফিল খালওয়াহ অর্থাৎ, নির্জনে ক্রন্দন।
৭. আন-নাসিহাতু লিল খালক অর্থাৎ, সৃষ্টির কল্যাণকামিতা।
৮. আর-রাহমাতু লিল মুমিনীন অর্থাৎ, মুমিনদের প্রতি দয়া।
৯. আত-তাফাক্কুরু ফিল ফানা অর্থাৎ, ফানার প্রতি ধ্যান।
১০. আল-ইবরাতু ফিল আশইয়া অর্থাৎ, প্রত্যেক বস্তু থেকে শিক্ষাগ্রহণ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বিছানায় শোয়ার সময় চিন্তা-ফিকির

📄 বিছানায় শোয়ার সময় চিন্তা-ফিকির


মাকহুল শামী রহ. বলেন- মানুষ যখন বিছানায় ঘুমোতে যায়, তখন তার উচিত সারাদিনের আমলের হিসাব কষা। যদি ভালো আমল করে থাকে, তাহলে এর জন্য আল্লাহ তা'আলার প্রশংসা করবে। আর যদি পাপ করে থাকে, তাহলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং পাপ থেকে ফিরে আসবে। যদি এরূপ না করে, তার দৃষ্টান্ত হলো এমন ব্যবসায়ী, যে ব্যয় করল, কিন্তু হিসাব রাখল না। ফলে এক সময় সে রিক্তহস্ত হয়ে গেল, অথচ কখন বা কীভাবে হলো তা টেরও পেল না।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 প্রজ্ঞা সৃষ্টি হয় চারটি জিনিস থেকে

📄 প্রজ্ঞা সৃষ্টি হয় চারটি জিনিস থেকে


জনৈক জ্ঞানী বলেছেন, ৪টি বিষয় থেকে হিকমত [প্রজ্ঞা] সৃষ্টি হয়। যথা- ১. পার্থিব কাজকর্ম থেকে অবসর দেহ। ২. পার্থিব খাবার থেকে খালি পেট। ৩. পার্থিব আসবাব থেকে খালি হাত; এবং ৪. দুনিয়ার পরিণতি নিয়ে চিন্তাভাবনা। অর্থাৎ, নিজের পরিণতি নিয়ে ভাবা যে, তার পরিণতি কী হবে, তা জানা নেই। জানা নেই, তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কি না। কারণ, আল্লাহ তা'আলা শুধুমাত্র পবিত্র আমলই কবুল করেন।

ফন্ট সাইজ
15px
17px