📄 সব সময় নির্ভয় থাকা
হযরত ইবরাহীম তাইমী রহ. বলেন, যে ব্যক্তি নিশ্চিন্তে থাকে, তার ব্যাপারে আশঙ্কা হচ্ছে, সে জান্নাতী হবে না। কারণ, জান্নাতিরা বলবে- "ইন্না কুন্না ক্বাবলু ফী আহলিনা মুশফিক্বীন" অর্থাৎ, 'ইতঃপূর্বে আমরা আমাদের ঘরে তথা দুনিয়ায় খুবই ভয়ে ছিলাম।'

📄 হাফেজে কুরআন কেমন হওয়া চাই
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. বলেন, হাফেজে কুরআনের এমন হওয়া চাই যে, সে তার রাতের মূল্যায়ন করবে, যখন লোকজন ঘুমিয়ে থাকে; দিনের মূল্যায়ন করবে, যখন লোকজন বে-রোযা থাকে। সে তার দুঃখের দিকে মনোযোগী থাকবে, যখন লোকজন আনন্দ করে। সে ক্রন্দন করবে, যখন লোকজন হাসে। সে তার নীরবতার মূল্যায়ন করবে, যখন লোকজন কথায় লিপ্ত থাকে; সে তার বিনয়ের মূল্যায়ন করবে, যখন লোকজন অহংকার করে। হাফেজে কুরআনের উচিত চিন্তিত, সহনশীল, শান্ত ও নম্র হওয়া। কর্কশ, অমনোযোগী, চিৎকারকারী ও কঠোর মেজাযের হওয়া চাই না।

📄 উত্তম সাথী
শাকিক বিন ইবরাহীম রহ. বলেন- লায়সা লিল আবদি সালিহুন খাইরান লাহু মিনাল হাম্মি ওয়াল খাওফি। অর্থাৎ বান্দার জন্য চিন্তা ও ভয় হতে উত্তম সাথী আরেকটি নেই। চিন্তা হলো অতীত পাপের জন্য; আর ভয় হলো ভবিষ্যতের জন্য যে, জানা নেই তার ওপর কী আপদ নাযিল হবে।

📄 জনৈক জ্ঞানীর উক্তি
জনৈক জ্ঞানী বলেছেন, যে ব্যক্তি এই তিনটি বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ের চিন্তা বা দুঃখ করে, বুঝতে হবে, সে দুঃখ-সুখ চিনতে পারেনি। যথা-
১. হাম্মুল ঈমানি আন্নাহু ইয়াখতিমু উমরাহু বিহি আম লা অর্থাৎ, ঈমানের চিন্তা, তার আয়ুটা ঈমানের মধ্যে শেষ হবে কি না।
২. হাম্মু আম্রিল্লাহি তায়ালা আন্নাহু ইয়াতিম্মু আম লা অর্থাৎ, আল্লাহর আহকামের চিন্তা, তা আদায় হচ্ছে কি না।
৩. হাম্মুল খুছামাই আন্নাহু ইয়ানজু মিনহুম আম লা অর্থাৎ, হকদারদের চিন্তা, তাদের থেকে মুক্তি পাবে কি না।