📄 সিরাতে মুস্তাকিম
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. বর্ণনা করেন, রাসূল একটি দাগ আঁকলেন। বললেন, এটা হলো আল্লাহর রাস্তা। এরপর সেটার ডানে-বাঁয়ে অনেকগুলো দাগ আঁকলেন। বললেন, এই যে পথগুলো, এগুলোর প্রত্যেকটিতে শয়তান রয়েছে, যে লোকদের সেদিকে আহ্বান করে। এরপর পাঠ করলেন- 'আর এই (দীন) হলো আমার রাস্তা, যা সোজা। কাজেই সে পথে চলো, অন্যসব পথে চলো না। কারণ, সেগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে আলাদা করে দেবে। আল্লাহ তা'আলা তোমাদেরকে এর জন্য শক্তভাবে নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা সাবধানতা অবলম্বন কর।'
এক হাদীসে ইরশাদ হয়েছে, প্রত্যেক বস্তুরই একটি আপদ রয়েছে। দ্বীনের আপদ হলো বিদআত ও প্রবৃত্তির চাহিদা।
ইমাম শা'বী রহ. বলেন, বিদআতকে 'আহওয়া' এজন্য বলা হয় যে, এটা তার অনুসারীদের জাহান্নামে ফেলবে। আর 'হাওয়া' অর্থ হলো- ওপর থেকে নিচে পতিত হওয়া।
টিকাঃ
৫৯৭. সুনানে কুবরা, নাসায়ী হাদীস-১১১৭৪; মুসনাদে আহমাদ হাদীস-৪৪৩৭; হাদীসটি সহীহ [মুনাবী, শুয়াইব আরনাউত]।
৫৯৮. আস-সুন্নাহ লি-ইবনে আবী আসেম হাদীস-১৪; হাদীসটি জয়ীফ [জয়ীফাহ: ৫৫৫৮]।

📄 বিদআত থেকে বেঁচে থাকা একটি বিরাট নিয়ামত
মুজাহিদ রহ. বলেন, বুঝতে পারছি না, আল্লাহ তা'আলার পক্ষ থেকে আমার ওপর কোন নিয়ামতটি বড়: ইসলামের জন্য হেদায়াত, না কি প্রবৃত্তির চাহিদা থেকে নিরাপদ রাখা।

📄 জামাআত থেকে আলাদা হওয়া
হযরত আবু যর রাযি. বর্ণনা করেন, রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাআত তথা উম্মতে মুসলিমা থেকে এক বিঘতের পরিমাণও বিপরীত চলল, সে যেন তার গরদান থেকে ইসলামের রশি খুলে ফেলল।
হযরত উয়াইস কারনী রহ. হরম বিন হাইয়্যান রহ. কে ওসিয়তে বলেছিলেন- মুসলমানদের জামাআত থেকে পৃথক হয়ে যাওয়া থেকে খুব সাবধানে বেঁচে থেকো। এরূপ হলে তুমি দীন হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে, অথচ তুমি বুঝতেও পারবে না। পরিণতিতে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যেতে হবে।
টিকাঃ
৫৯৯. সুনানে আবী দাউদ: হাদীস-৪৭৫৮; মুসনাদে আহমাদ: হাদীস-২১৫৬০; হাদীস সহীহ।