📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আয়াতুল কুরসী

📄 আয়াতুল কুরসী


اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরনিয়ন্তা। তন্দ্রা ও নিন্দ্রা তাঁকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই একমাত্র তাঁর। কে আছে যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশ করতে পারবে? তিনি তাদের (মানুষের) সামনের ও পেছনের সব কিছু জানেন। আর তারা তাঁর জ্ঞান থেকে কোনো কিছুই পূর্ণরূপে অবগত হতে পারে না, তিনি যতটুকু চান ততটুকু ছাড়া। তাঁর সিংহাসন আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এ দু'য়ের (আসমান-জমিনের) রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। আর তিনি হলেন সুউচ্চ, মহান।

ফযীলত : হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।

টিকাঃ
৫৭৪. বুখারি: হাদীস-৫৯৭১, ইমাম নাসায়ি রহ. এর দিন-রাত্রির আমল: ১০০

ফন্ট সাইজ
15px
17px