📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সকাল-সন্ধ্যায় পঠিত দুআসমূহ

📄 সকাল-সন্ধ্যায় পঠিত দুআসমূহ


রাসূল ﷺ সকাল-সন্ধ্যায় নিম্নের দুআগুলো পাঠ করতেন:

১. 'অজু’ বিল্লাহিস সামি’য়িল আলিমি মিনাশ শাইতানির রাজিম' ৩ বার এবং সূরা হাশরের শেষ ৩ আয়াত ১ বার।
২. 'বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদ্বুররু মা’আসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম' ৩ বার।
৩. 'আল্লাহুম্মা আজিরনি মিনান নার' ৭ বার।
৪. 'আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার' ৩ বার।
৫. 'আউযু বিকালিমাাতিল্লাহিত তাাম্মাাতি মিন শাররি মা খালাক্ব' ৩ বার।
৬. 'রাদ্বীতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামি দ্বীনাওঁ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাওঁ ওয়া রাসূলা' ৩ বার।
৭. 'হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম' ৭ বার।
৮. 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির' সকালে ১০০ বার।
৯. 'আস বাহনা ওয়া আস বাহাল মুলকু লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি...' সকালে এবং 'আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি...' সন্ধ্যায়।
১০. 'আল্লাহুম্মা বিকা আসবাহনা...' সকালে এবং 'আল্লাহুম্মা বিকা আমসাইনা...' সন্ধ্যায়।
১১. 'আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি...' প্রতিদিন সকাল-সন্ধ্যায় এবং শোয়ার সময়।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সূরা হাশরের শেষ তিন আয়াত

📄 সূরা হাশরের শেষ তিন আয়াত


هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُৱার রহমানুর রাহীম (২২) হُوَ اللَّهُ الَّذِي لا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (২৩) হُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا في السَّمَاوَاتِ وَالأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (২৪)

ফযীলত: মা'কাল ইবনে ইয়াসার রাযি. বর্ণনা করেন, রাসূল ﷺ বলেছেন- 'যে ব্যক্তি সকাল বেলায় উক্ত আউযুবিল্লাহ তিনবার পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, যারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। যদি ওই ব্যক্তি ওই দিন মারা যায়, তাহলে শহীদ হিসেবে মারা যাবে। অনুরূপ সন্ধ্যায় পাঠ করলেও উক্ত মর্যাদা হাসিল হবে।

টিকাঃ
৫৫৪. মুসনাদে আহমাদ খণ্ড-৫, পৃষ্ঠা-২৬, সুনানে তিরমিযী হাদীস-২৯২২

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সায়্যিদুল ইস্তিগফার

📄 সায়্যিদুল ইস্তিগফার


اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي. فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَگ্ফِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ, তুমি আমার রব। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার বান্দা। আর আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর যথাসম্ভব আছি। আমি তোমার কাছে আমার সৃষ্ট কাজের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমার উপর তোমার অনুগ্রহের কারণেই আমি তোমার কাছে ফিরে আসি এবং গুনাহের কারণেও তোমার কাছে ফিরে আসি। সুতরাং তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।

ফযীলত: রাসূল ﷺ বলেছেন- 'যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সায়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই দিনে বা রাতে সে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।

টিকাঃ
৫৬২. বুখারী: হাদীস-৫৮৪৮

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সূরা ইখলাস

📄 সূরা ইখলাস


قُلْ هُوَ اللهُ أَحَدُن اللهُ الصَّমَدُهُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدُنْهُ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدُ

টিকাঃ
৫৬৪. আবূ দাউদ: হাদীস-৫০৮৪

ফন্ট সাইজ
15px
17px