📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সকাল সন্ধ্যার যিকির/ওযীফা

📄 সকাল সন্ধ্যার যিকির/ওযীফা


আল্লাহ বলেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
'হে মুমিনগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা কর।'

তিনি আরও বলেছেন-
وَسَبِّحُ بِحَمْدِ রব্বিকা ক্বাবলা তুলূ’ইশ শামসি ওয়া ক্বাবলা গুরূবিহা
'সূর্যের উদয় ও অস্তের পূর্বে তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা বর্ণনা কর'।

হযরত আবূ মূসা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি তার রবের যিকির (স্মরণ) করে, আর যে ব্যক্তি তার রবের যিকির করে না তারা যেন জীবিত আর মৃত। রাসূলুল্লাহ ﷺ আরও বলেন, 'আমি কি তোমাদেরকে তা জানাবো না আমলের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিক (আল্লাহ) এর কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী, (আল্লাহর পথে) সোনা-রুপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চাইতেও অধিকতর শ্রেষ্ঠ?' সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, 'আল্লাহ্ তা'আলার যিকির।'

টিকাঃ
৫৫০. সূরা আহযাব: আয়াত-৪১-৪২
৫৫১. সূরা তাহা: আয়াত-১৩০
৫৫২. বুখারী: হাদীস-৬০৪৪
৫৫৩. সুনানে ইবনে মাজাহ্, তিরমিযী

ফন্ট সাইজ
15px
17px