📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বৃষ্টির সময় পাঠ করার দুআ

📄 বৃষ্টির সময় পাঠ করার দুআ


বৃষ্টির সময় এই দোয়া দুইবার বা তিনবার পড়া-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا.
অর্থ: হে আল্লাহ! এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর ও বরকতময় বানিয়ে দাও।

টিকাঃ
৫৪৬. বুখারী, নাসঈ, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অতি বৃষ্টির সময় পাঠ করার দুআ

📄 অতি বৃষ্টির সময় পাঠ করার দুআ


অতি বৃষ্টি হলে এই দোয়া পড়া-
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
অর্থ: হে আল্লাহ! এ বৃষ্টি আমাদের আশে পাশে (যেখানে প্রয়োজন) সেখানে বর্ষণ কর। আমাদের উপর বর্ষণ কর না।

টিকাঃ
৫৪৭. বুখারী, মুসলিম, নাসায়ী, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মেঘের গর্জন শুনলে পাঠ করার দুআ

📄 মেঘের গর্জন শুনলে পাঠ করার দুআ


মেঘের গর্জন শুনলে এই দোয়া পড়া-
اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِগধবেকা ওয়ালা তুহিলকনা বিআযাবিকা ওয়া আাফিনা ক্বাবলা যাালিকা
অর্থ: হে আল্লাহ! আপনি আপনার গযবের দ্বারা আমাদের মৃত্যুদান করবেন না এবং আপনার আযাবের দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।

টিকাঃ
৫৪৮. মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নতুন ফল খাওয়ার সময় পাঠ করার দুআ

📄 নতুন ফল খাওয়ার সময় পাঠ করার দুআ


নতুন ফল খাওয়ার সময় এই দোয়া পড়া-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِنَا
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের ফল, আমাদের শহর, আমাদের সা' (বড় পরিমাপ) আমাদের মুদ (ছোট পরিমাপ) এর মধ্যে বরকত দান করুন।

টিকাঃ
৫৪৯. শুআবুল ঈমান, আল আযকার

ফন্ট সাইজ
15px
17px