📄 মজলিসের কাফফারার দুআ
মজলিস থেকে উঠার সময় এই দোয়া পড়লে তার মজলিসের কাফফারা হয়ে যায়-
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রর্থনা করছি এবং আপনার নিকটই প্রত্যাবর্তন করছি।
টিকাঃ
৫৪৩. তিরমিযী, আবু দাউদ, মুসনাদে আহমাদ, আল আযকার
📄 মুসাফাহার সময় পাঠ করার দুআ
মুসাফাহা করার সময় এই দোয়া পড়া-
يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ
অর্থ: আল্লাহ তা'আলা যেন আমাদের এবং আপনাদেরকে মাফ করে দেন।
টিকাঃ
৫৪৪. আবু দাউদ, তিরমিযী, আল আযকার
📄 আকাশ মেঘাচ্ছন্ন হলে পাঠ করার দুআ
আকাশ মেঘাচ্ছন্ন হলে এই দোয়া পড়া-
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার নিকট সেই সকল অনিষ্ট হতে পানাহ চাই, যা এই মেঘের সাথে প্রেরণ করা হয়েছে।
টিকাঃ
৫৪৫. তিরমিযী, আবু দাউদ, আল আযকার
📄 বৃষ্টির সময় পাঠ করার দুআ
বৃষ্টির সময় এই দোয়া দুইবার বা তিনবার পড়া-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا.
অর্থ: হে আল্লাহ! এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর ও বরকতময় বানিয়ে দাও।
টিকাঃ
৫৪৬. বুখারী, নাসঈ, মুসনাদে আহমাদ