📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কারো হাসি-খুশিতে পাঠ করার দুআ

📄 কারো হাসি-খুশিতে পাঠ করার দুআ


কাউকে হাসি-খুশিতে দেখলে এই দোয়া পড়া-
أَضْحَكَ اللهُ سِنَّكَ ;
অর্থ: আল্লাহ তা'আলা আপনাকে সদা হাসি-খুশিতে রাখুন।

টিকাঃ
৫৪২. বুখারী, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মজলিসের কাফফারার দুআ

📄 মজলিসের কাফফারার দুআ


মজলিস থেকে উঠার সময় এই দোয়া পড়লে তার মজলিসের কাফফারা হয়ে যায়-
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রর্থনা করছি এবং আপনার নিকটই প্রত্যাবর্তন করছি।

টিকাঃ
৫৪৩. তিরমিযী, আবু দাউদ, মুসনাদে আহমাদ, আল আযকার

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মুসাফাহার সময় পাঠ করার দুআ

📄 মুসাফাহার সময় পাঠ করার দুআ


মুসাফাহা করার সময় এই দোয়া পড়া-
يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ
অর্থ: আল্লাহ তা'আলা যেন আমাদের এবং আপনাদেরকে মাফ করে দেন।

টিকাঃ
৫৪৪. আবু দাউদ, তিরমিযী, আল আযকার

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আকাশ মেঘাচ্ছন্ন হলে পাঠ করার দুআ

📄 আকাশ মেঘাচ্ছন্ন হলে পাঠ করার দুআ


আকাশ মেঘাচ্ছন্ন হলে এই দোয়া পড়া-
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার নিকট সেই সকল অনিষ্ট হতে পানাহ চাই, যা এই মেঘের সাথে প্রেরণ করা হয়েছে।

টিকাঃ
৫৪৫. তিরমিযী, আবু দাউদ, আল আযকার

ফন্ট সাইজ
15px
17px