📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কোনো সমস্যার সম্মুখীন হলে পাঠ করার দুআ

📄 কোনো সমস্যার সম্মুখীন হলে পাঠ করার দুআ


কোনো সমস্যায় পড়লে এই দোয়া পড়া-
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
অর্থ: অবিনশ্বর চিরন্তন চিরঞ্জীব সত্তা। আমি বরাবরই আপনার করুণার ভিখারী।

টিকাঃ
৫৪০. তিরমিযী, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উপকারের সময় পাঠ করার দুআ

📄 উপকারের সময় পাঠ করার দুআ


কেউ কারো উপকার করলে এই দোয়া পড়া-
جَزَاكَ اللهُ خَيْرًا
অর্থ: আল্লাহ তা'আলা আপনাকে উত্তম বিনিময় দান করুন।

টিকাঃ
৫৪১. আল আযকার, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কারো হাসি-খুশিতে পাঠ করার দুআ

📄 কারো হাসি-খুশিতে পাঠ করার দুআ


কাউকে হাসি-খুশিতে দেখলে এই দোয়া পড়া-
أَضْحَكَ اللهُ سِنَّكَ ;
অর্থ: আল্লাহ তা'আলা আপনাকে সদা হাসি-খুশিতে রাখুন।

টিকাঃ
৫৪২. বুখারী, মুসনাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মজলিসের কাফফারার দুআ

📄 মজলিসের কাফফারার দুআ


মজলিস থেকে উঠার সময় এই দোয়া পড়লে তার মজলিসের কাফফারা হয়ে যায়-
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রর্থনা করছি এবং আপনার নিকটই প্রত্যাবর্তন করছি।

টিকাঃ
৫৪৩. তিরমিযী, আবু দাউদ, মুসনাদে আহমাদ, আল আযকার

ফন্ট সাইজ
15px
17px