📄 ওয়াসওয়াসা আসলে পাঠ করার দুআ
কারো অন্তরে কুফর বা গুনাহের কুমন্ত্রণা আসলে প্রথমে أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ এরপর آمَنتُ بِاللَّهِ وَرُسُلِهِ বলা সুন্নাত।
টিকাঃ
৫৩৯. মিশকাত: খণ্ড-১, পৃষ্ঠা-১৭৩
📄 কাউকে বিদায় দেওয়ার সময় পাঠ করার দুআ
কাউকে বিদায় দেওয়ার সময় রাসূল ﷺ এই দোয়া পড়তেন-
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ
অর্থ: আমি তোমাদের দীন, আমানতদারী ও শেষ আমল আল্লাহর হাওলা করছি।
📄 কোনো পছন্দনীয় জিনিস দেখলে পাঠ করার দুআ
কোনো পছন্দনীয় জিনিস দেখলে রাসূল ﷺ এই দোয়া পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
📄 কোনো অপছন্দনীয় জিনিস দেখলে পাঠ করার দুআ
আর যখন কোনো অপছন্দনীয় জিনিস দেখতেন তখন এই দোয়া পড়তেন।