📄 রূহ বের হওয়ার আলামত প্রকাশ পেলে পাঠ করার দুআ
রূহ বের হওয়ার আলামত প্রকাশ পেলে এই দোয়া পড়া-
اللهُمَّ أَعِنِّي عَلَى غَمَزَاتِ الْمَوْতِ وَ سَكَرَاتِ الْمَوْতِ
অর্থ: হে আল্লাহ! এই বজ্র কঠিন মৃত্যুতে আমাকে সাহায্য করুন।
টিকাঃ
৫৩৭. বুখারী: খণ্ড-২, পৃষ্ঠা-৯৩৯
📄 রূহ বের হওয়ার পর পাঠ করার দুআ
রূহ বের হওয়ার পর আত্মীয়-স্বজন এই দোয়া পড়বে-
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أُجْرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْنِي خَيْرًا مِنْهَا
অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে ফিরে যাবো। হে আল্লাহ! এই বিপদে আমাকে উত্তম প্রতিদান দান করুন এবং এর উত্তম বিকল্প দান করুন।
টিকাঃ
৫৩৮. তিরমিযী: খণ্ড-২, পৃষ্ঠা-১৭
📄 মাইয়্যাতকে কবরে রাখার সময় পাঠ করার দুআ
মাইয়িতকে কবরে রাখার সময় এই দোয়া পড়বে-
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ
📄 ওয়াসওয়াসা আসলে পাঠ করার দুআ
কারো অন্তরে কুফর বা গুনাহের কুমন্ত্রণা আসলে প্রথমে أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ এরপর آمَنتُ بِاللَّهِ وَرُسُلِهِ বলা সুন্নাত।
টিকাঃ
৫৩৯. মিশকাত: খণ্ড-১, পৃষ্ঠা-১৭৩