📄 কোনো জনপদে প্রবেশ করে পাঠ করার দুআ
কোনো জনপদে প্রবেশের সময় এই দোয়া পড়া-
اللَّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا وَحَبَّبْنَا إِلَى أَهْلِهَا وَ حَبِّبْ صَالِحِي أَهْلِهَا إِلَيْنَا
হে আল্লাহ! এই শহরের ফল-মূল আমাদেরকে দান করুন। শহরবাসীর অন্তরে নেক লোকদের ভালোবাসা দান করুন। আর আমাদের অন্তরে এই শহরের নেক লোকদের ভালোবাসা দান করুন।
টিকাঃ
৫৩০. হিসনে হাসীন, মু'জামে তাবরানী আওসাত
📄 সফর থেকে ফিরে এসে পাঠ করার দুআ
সফর থেকে ফিরে এই দোয়া পড়া-
اٰئِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
অর্থ: আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদত গুজার এবং আমাদের রবের প্রশংসাকারী।
টিকাঃ
৫৩১. মুসলিম: খণ্ড-২, পৃষ্ঠা-৪৩৫
📄 স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে পাঠ করার দুআ
বিবাহের প্রথম রাতে স্ত্রীর সাথে নির্জনে মিলিত হওয়ার সময় তার মাথার সামনে (কপালের উপর) হাত রেখে এই দোয়া পড়বে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এই নারীর যাবতীয় কল্যাণ কামনা করছি এবং তার যাবতীয় অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি।
টিকাঃ
৫৩২. আবূ দাউদ: খণ্ড-১, পৃষ্ঠা-২৯৩, ইবনে মাজাহ: ১৩৮
📄 সহবাসের পূর্বে পাঠ করার দুআ
যখন স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে করবে, তখন এই দোয়া পড়বে-
بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
অর্থ: আল্লাহর নামে (সহবাস) শুরু করছি। হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং যে সন্তান আমাদেরকে দান করবেন তাকেও।
টিকাঃ
৫৩৩. আবূ দাউদ: খণ্ড-১, পৃষ্ঠা-২৯৩