📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মন্দ অবস্থায় পাঠ করার দুআ

📄 মন্দ অবস্থায় পাঠ করার দুআ


কাউকে কঠিন রোগাক্রান্ত বা খারাপ অবস্থায় দেখলে চুপে চুপে এই দোয়া পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি আমাকে তোমার বিপদ থেকে রক্ষা করেছেন এবং আমাকে অনেক মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।

টিকাঃ
৫২৭. সুনানে তিরমিযী, আবূ দাউদ, আল আযকার

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 গাড়ি বা যান-বাহনে উঠে পাঠ করার দুআ

📄 গাড়ি বা যান-বাহনে উঠে পাঠ করার দুআ


সওয়ারীতে বসার পর তিনবার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়া-
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ.
অর্থ: সকল পবিত্রতা ঐ সত্তার, যিনি এ বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন। অথচ আমরা তা কাবু করতে সম্পূর্ণরূপে অক্ষম ছিলাম। আর আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব।

এরপর এ দোয়া পড়া-
اللَّهُمَّ هَوْنَ عَلَيْنَا سَفَرَنَا هُذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمُنْقَلَبِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ
অর্থ: হে আল্লাহ! এই সফরকে সহজ করে দিন। দূরত্ব ঘুচিয়ে দিন। আপনিই আমাদের সফরসঙ্গী এবং পরিবারে স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আশ্রয় চাই সফরের কষ্ট, মন্দ অবস্থা, ঘর-বাড়ি এবং আসবাব-পত্র ও সন্তানাদির মন্দ অবস্থা দেখা থেকে।

টিকাঃ
৫২৮. মুসলিম: খণ্ড-১, পৃষ্ঠা-৪৩৪, তিরমিযী: খণ্ড-২, পৃষ্ঠা-১৮৩
৫২৯. মুসলিম: খণ্ড-২, পৃষ্ঠা-১৪৪

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কোনো জনপদ দেখে পাঠ করার দুআ

📄 কোনো জনপদ দেখে পাঠ করার দুআ


যে শহর বা এলাকায় যাবে, সেই জনপদ দেখার পর এই দোয়া পড়বে-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهَا
অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য এ শহরে বরকত দান করুন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কোনো জনপদে প্রবেশ করে পাঠ করার দুআ

📄 কোনো জনপদে প্রবেশ করে পাঠ করার দুআ


কোনো জনপদে প্রবেশের সময় এই দোয়া পড়া-
اللَّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا وَحَبَّبْنَا إِلَى أَهْلِهَا وَ حَبِّبْ صَالِحِي أَهْلِهَا إِلَيْنَا
হে আল্লাহ! এই শহরের ফল-মূল আমাদেরকে দান করুন। শহরবাসীর অন্তরে নেক লোকদের ভালোবাসা দান করুন। আর আমাদের অন্তরে এই শহরের নেক লোকদের ভালোবাসা দান করুন।

টিকাঃ
৫৩০. হিসনে হাসীন, মু'জামে তাবরানী আওসাত

ফন্ট সাইজ
15px
17px