📄 রোগী দেখে পাঠ করার দুআ
যখন রোগীর সামনে যাবে, তখন এই দোয়া পড়বে- لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
অর্থ: সমস্যা নেই, এ রোগের কারণে তোমার গুনাহ মাফ হবে। ইনশাআল্লাহ! অতঃপর এই দোয়া সাত বার তার আরোগ্যের জন্য পড়বে- أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
অর্থ: আরশের অধিপতি আল্লাহ তা'আলার কাছে আমি তোমার আরোগ্য কামনা করছি।
📄 মন্দ অবস্থায় পাঠ করার দুআ
কাউকে কঠিন রোগাক্রান্ত বা খারাপ অবস্থায় দেখলে চুপে চুপে এই দোয়া পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি আমাকে তোমার বিপদ থেকে রক্ষা করেছেন এবং আমাকে অনেক মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।
টিকাঃ
৫২৭. সুনানে তিরমিযী, আবূ দাউদ, আল আযকার
📄 গাড়ি বা যান-বাহনে উঠে পাঠ করার দুআ
সওয়ারীতে বসার পর তিনবার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়া-
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ.
অর্থ: সকল পবিত্রতা ঐ সত্তার, যিনি এ বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন। অথচ আমরা তা কাবু করতে সম্পূর্ণরূপে অক্ষম ছিলাম। আর আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব।
এরপর এ দোয়া পড়া-
اللَّهُمَّ هَوْنَ عَلَيْنَا سَفَرَنَا هُذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمُنْقَلَبِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ
অর্থ: হে আল্লাহ! এই সফরকে সহজ করে দিন। দূরত্ব ঘুচিয়ে দিন। আপনিই আমাদের সফরসঙ্গী এবং পরিবারে স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আশ্রয় চাই সফরের কষ্ট, মন্দ অবস্থা, ঘর-বাড়ি এবং আসবাব-পত্র ও সন্তানাদির মন্দ অবস্থা দেখা থেকে।
টিকাঃ
৫২৮. মুসলিম: খণ্ড-১, পৃষ্ঠা-৪৩৪, তিরমিযী: খণ্ড-২, পৃষ্ঠা-১৮৩
৫২৯. মুসলিম: খণ্ড-২, পৃষ্ঠা-১৪৪
📄 কোনো জনপদ দেখে পাঠ করার দুআ
যে শহর বা এলাকায় যাবে, সেই জনপদ দেখার পর এই দোয়া পড়বে-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهَا
অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য এ শহরে বরকত দান করুন।