📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুধ পান করার পর পাঠ করার দুআ

📄 দুধ পান করার পর পাঠ করার দুআ


দুধ পানের পর এই দোয়া পড়া- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ অর্থ : হে আল্লাহ! এই দুধে বরকত দান করুন এবং তা আরো বাড়িয়ে দিন।

টিকাঃ
৫২২. আবূ দাউদ: খণ্ড-২, পৃষ্ঠা-১৬৮, তিরমিযী: খণ্ড-২, পৃষ্ঠা-১৮৩

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নতুন কাপড় পরিধান করে পাঠ করার দুআ

📄 নতুন কাপড় পরিধান করে পাঠ করার দুআ


নতুন কাপড় পরিধান করে এই দোয়া পড়া-
الْحَمْدُ للهِ الَّذِي كَسَانِي هُذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
অর্থ : সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমার কোনো চেষ্টা ছাড়াই তা দান করেছেন।

অথবা এই দোয়া পড়বে- الْحَمْدُ للهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي
অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আমার লজ্জাস্থান ঢাকার এবং সৌন্দর্য বৃদ্ধির উপকরণ দান করেছেন।

অথবা এই দোয়া পড়বে- اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
অর্থ: হে আল্লাহ! সকল প্রশংসা একমাত্র আপনার জন্য, আপনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট এই পোশাকের কল্যাণ এবং যে কল্যাণের জন্য তা বানানো হয়েছে তা চাই। অনুরূপ এর অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা বানানো হয়েছে তা থেকে আশ্রয় প্রার্থনা করি।

টিকাঃ
৫২৩. আবূ দাউদ: খণ্ড-২, পৃষ্ঠা-২০২
৫২৪. আল আযকার
৫২৫. শামায়েলে তিরমিযী

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আয়না দেখার সময় পাঠ করার দুআ

📄 আয়না দেখার সময় পাঠ করার দুআ


আয়নায় চেহারা দেখার সময় এই দোয়া পড়া- اللهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِنْ خُلُقِي
অর্থ : হে আল্লাহ! আপনি যেমন আমার চেহারা সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রও সুন্দর করে দিন।

টিকাঃ
৫২৬. মিশকাত, মুস্স্নাদে আহমাদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 রোগী দেখে পাঠ করার দুআ

📄 রোগী দেখে পাঠ করার দুআ


যখন রোগীর সামনে যাবে, তখন এই দোয়া পড়বে- لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
অর্থ: সমস্যা নেই, এ রোগের কারণে তোমার গুনাহ মাফ হবে। ইনশাআল্লাহ! অতঃপর এই দোয়া সাত বার তার আরোগ্যের জন্য পড়বে- أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
অর্থ: আরশের অধিপতি আল্লাহ তা'আলার কাছে আমি তোমার আরোগ্য কামনা করছি।

ফন্ট সাইজ
15px
17px