📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ইফতারের সময় পাঠ করার দুআ

📄 ইফতারের সময় পাঠ করার দুআ


ইফতার করার সময় এই দোয়া পড়া-
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
অর্থ : হে আল্লাহ! আমি আপনার জন্য রোযা রেখেছি এবং আপনার রিযিক দ্বারাই ইফতার করছি।

টিকাঃ
৫১৯. শুআবুল ঈমান, আল আযকার

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অন্যের বাড়ী ইফতার করে পাঠ করার দুআ

📄 অন্যের বাড়ী ইফতার করে পাঠ করার দুআ


অন্যের বাড়ী ইফতার করলে নিম্নোক্ত দোয়া পড়া-
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَتَنَزَّلَتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
অর্থ : রোযাদারগণ যেন তোমাদের বাড়ীতে ইফতার করে, নেক লোকেরা যেন তোমাদের খাবার খায় এবং ফেরেশতারা যেন তোমাদের উপর রহমত বর্ষণের দোয়া করে।

টিকাঃ
৫২০. মুসনাদে আহমাদ: হাদীস-১২১৭৭

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পানি পান করার পর পাঠ করার দুআ

📄 পানি পান করার পর পাঠ করার দুআ


পানি পান করার পর এই দোয়া পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذَبًا فُرَاتًا بِرَحْمَتِهِ ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا
অর্থ : সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আপন করুণায় আমাদেরকে সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা লবণাক্ত করেননি।

টিকাঃ
৫২১. কানযুল উম্মাল, ফায়যুল কাদীর

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুধ পান করার পর পাঠ করার দুআ

📄 দুধ পান করার পর পাঠ করার দুআ


দুধ পানের পর এই দোয়া পড়া- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ অর্থ : হে আল্লাহ! এই দুধে বরকত দান করুন এবং তা আরো বাড়িয়ে দিন।

টিকাঃ
৫২২. আবূ দাউদ: খণ্ড-২, পৃষ্ঠা-১৬৮, তিরমিযী: খণ্ড-২, পৃষ্ঠা-১৮৩

ফন্ট সাইজ
15px
17px