📄 ইফতারের পূর্বে পাঠ করার দুআ
ইফতার করার সময় এই দোয়া পড়া-
يَا وَاسِعَ المَغْفِرَةِ اغْفِرْ لِي
অর্থ: হে অতিশয় ক্ষমাশীল সত্তা! আমাকে ক্ষমা করুন।
টিকাঃ
৫১৮. সুনানে বায়হাকী
📄 ইফতারের সময় পাঠ করার দুআ
ইফতার করার সময় এই দোয়া পড়া-
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
অর্থ : হে আল্লাহ! আমি আপনার জন্য রোযা রেখেছি এবং আপনার রিযিক দ্বারাই ইফতার করছি।
টিকাঃ
৫১৯. শুআবুল ঈমান, আল আযকার
📄 অন্যের বাড়ী ইফতার করে পাঠ করার দুআ
অন্যের বাড়ী ইফতার করলে নিম্নোক্ত দোয়া পড়া-
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَتَنَزَّلَتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
অর্থ : রোযাদারগণ যেন তোমাদের বাড়ীতে ইফতার করে, নেক লোকেরা যেন তোমাদের খাবার খায় এবং ফেরেশতারা যেন তোমাদের উপর রহমত বর্ষণের দোয়া করে।
টিকাঃ
৫২০. মুসনাদে আহমাদ: হাদীস-১২১৭৭
📄 পানি পান করার পর পাঠ করার দুআ
পানি পান করার পর এই দোয়া পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذَبًا فُرَاتًا بِرَحْمَتِهِ ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا
অর্থ : সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আপন করুণায় আমাদেরকে সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা লবণাক্ত করেননি।
টিকাঃ
৫২১. কানযুল উম্মাল, ফায়যুল কাদীর