📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে করণীয়

📄 খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে করণীয়


শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর এই দোয়া পড়া-
بِسْمِ اللَّهِ ، أَوَّلَهُ وَآخِرَةً
অর্থ: আল্লাহর নামে খাচ্ছি এর প্রথমাংশ এবং শেষাংশ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দস্তরখান উঠানোর সময় পাঠ করার দুআ

📄 দস্তরখান উঠানোর সময় পাঠ করার দুআ


দস্তরখান উঠানোর সময় এই দোয়া পড়া-
الْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِي وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنَى عَنْهُ رَبَّنَا
অর্থ: সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, এমন প্রশংসা যা মহাপবিত্র ও বরকতময়। হে আমাদের রব! আমি এই খানাকে পর্যাপ্ত মনে করে বা একেবারে ফেলে রেখে বা অমুখাপেক্ষী হয়ে উঠে যাচ্ছি না।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দাওয়াত খাওয়ার পর পাঠ করার দুআ

📄 দাওয়াত খাওয়ার পর পাঠ করার দুআ


দাওয়াত খাওয়ার পর এই দোয়া পড়া-
اللَّهُمَّ ! أَطْعِمُ مَّন্ আত্বয়ামানী, ওয়াসক্বি মান সাক্বানী
অর্থ: হে আল্লাহ! যে আমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। আপনি তাঁকে খাওয়ান এবং পান করান।

টিকাঃ
৫১৬. সহীহ মুসলিম: খণ্ড-২, পৃষ্ঠা-১৮০

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মোজবানকে শুনিয়ে পাঠ করার দুআ

📄 মোজবানকে শুনিয়ে পাঠ করার দুআ


মেজবানকে শুনিয়ে শুনিয়ে এই দোয়া পড়া-
أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ
অর্থ: নেককার লোকেরা যেন তোমাদের খানা খায়, ফেরেশতারা যেন তোমাদের উপর রহমত বর্ষণের দোয়া করে এবং রোযাদারগণ যেন তোমাদের নিকট ইফতার করে।

টিকাঃ
৫১৭. মুসনাদে আহমাদ: হাদীস-১২৪০৬

ফন্ট সাইজ
15px
17px