📄 মসজিদ থেকে বের হওয়ার সময় পাঠ করার দুআ
মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া-
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার নিকট অনুগ্রহ প্রার্থনা করি।
টিকাঃ
৫১৩. ইবনে মাজাহ
📄 আযানের পর পাঠ করার দুআ
আযানের পর দরূদ শরীফ পাঠান্তে এই দোয়া পড়া-
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ ، وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ.
অর্থ: হে আল্লাহ! এই পূর্ণাঙ্গ আহ্বান এবং আগত সালাতের আপনিই একমাত্র প্রভু। হযরত মুহাম্মাদ ﷺ-কে দান করুন ওসিলা এবং যাবতীয় ফযীলত। আর তাঁকে অধিষ্ঠিত করুন মাকামে মাহমুদে। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না।
টিকাঃ
৫১৪. সহীহ বুখারী: খণ্ড-১, পৃষ্ঠা-৮৬
📄 খানা খাওয়ার শুরুতে পাঠ করার দুআ
খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়-
بِسْمِ اللَّهِ وَعَلَى بَرَكَةِ اللهِ
অর্থ: আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর বরকতের সাথে এ খাবার খাচ্ছি।
টিকাঃ
৫১৫. মুস্তাদরাকে হাকেম
📄 খানা খাওয়ার শেষে পাঠ করার দুআ
খাবার শেষে এই দোয়া পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلْنَا مِنَ الْمُسْلِمِينَ
অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আমাদেরকে পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।
আরেক হাদীসে আছে, যে ব্যক্তি খানা খাওয়ার পর নিম্নের দুআটি পড়বে আল্লাহ তা'আলা তার পিছনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ.
অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, যিনি আমাকে এটা খাইয়েছেন এবং আমাকে রিযিক দান করেছেন কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়াই।