📄 ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করার দুআ
মসজিদ অথবা অন্য কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া-
بِسْمِ الله تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِالله.
অর্থ: আমি আল্লাহর নামে বের হলাম এবং তারই উপর ভরসা করলাম। গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক কাজ করার শক্তি একমাত্র আল্লাহ তা'আলাই দান করেন।
টিকাঃ
৫১০. সুনানে আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ
📄 ঘরে প্রবেশ করার সময় পাঠ করার দুআ
বাহির থেকে এসে ঘরে প্রবেশ করার সময় নিম্নোক্ত দোয়া পড়া এবং সালাম দেওয়া।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ المَوْلَجِ وَخَيْرَ المَخْرَجِ بِাসমিল্লাহি ওয়ালাজনা ওয়াবিসমিল্লাহি খারজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট ঘরে প্রবেশের কল্যাণ এবং ঘর থেকে বের হওয়ার কল্যাণ কামনা করি। আমি আল্লাহর নামে প্রবেশ করি এবং তাঁরই নামে বের হই এবং তাঁরই উপর ভরসা করি।
টিকাঃ
৫১১. সুনানে আবু দাউদ
📄 মসজিদে প্রবেশ করার সময় পাঠ করার দুআ
মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়া-
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوابَ رَحْمَتِكَ
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
টিকাঃ
৫১২. সুনানে ইবনে মাজাহ
📄 মসজিদ থেকে বের হওয়ার সময় পাঠ করার দুআ
মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া-
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার নিকট অনুগ্রহ প্রার্থনা করি।
টিকাঃ
৫১৩. ইবনে মাজাহ