📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উযুর পরে পাঠ করার দুআ

📄 উযুর পরে পাঠ করার দুআ


উযুর পরে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়া। যথা- أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهَ وَحْدَةً لَا شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
এরপর এই দোয়া পড়া- اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ. অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে বেশি বেশি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন।
এরপর পড়া- سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ. অর্থ: আমি তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তাওবা করছি।

টিকাঃ
৫০৯. সুনানে তিরমিযী: খণ্ড-১, পৃষ্ঠা-১৮

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করার দুআ

📄 ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করার দুআ


মসজিদ অথবা অন্য কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া-
بِسْمِ الله تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِالله.
অর্থ: আমি আল্লাহর নামে বের হলাম এবং তারই উপর ভরসা করলাম। গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক কাজ করার শক্তি একমাত্র আল্লাহ তা'আলাই দান করেন।

টিকাঃ
৫১০. সুনানে আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ঘরে প্রবেশ করার সময় পাঠ করার দুআ

📄 ঘরে প্রবেশ করার সময় পাঠ করার দুআ


বাহির থেকে এসে ঘরে প্রবেশ করার সময় নিম্নোক্ত দোয়া পড়া এবং সালাম দেওয়া।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ المَوْلَجِ وَخَيْرَ المَخْرَجِ بِাসমিল্লাহি ওয়ালাজনা ওয়াবিসমিল্লাহি খারজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট ঘরে প্রবেশের কল্যাণ এবং ঘর থেকে বের হওয়ার কল্যাণ কামনা করি। আমি আল্লাহর নামে প্রবেশ করি এবং তাঁরই নামে বের হই এবং তাঁরই উপর ভরসা করি।

টিকাঃ
৫১১. সুনানে আবু দাউদ

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মসজিদে প্রবেশ করার সময় পাঠ করার দুআ

📄 মসজিদে প্রবেশ করার সময় পাঠ করার দুআ


মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়া-
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوابَ رَحْمَتِكَ
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

টিকাঃ
৫১২. সুনানে ইবনে মাজাহ

ফন্ট সাইজ
15px
17px