📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উযুর শুরুতে পাঠ করার দুআ

📄 উযুর শুরুতে পাঠ করার দুআ


উযূর শুরুতে এই দোয়া পড়া- بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
কোনো কোনো রেওয়ায়াতে উযূর বিসমিল্লাহ এভাবে এসেছে- بِسْمِ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الحَمْدُ للهِ عَلَى دِينِ الإِسْلَامِ.
আবার কোনো কোনো রেওয়ায়াত এরূপও এসেছে- بِسْمِ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الحَمْدُ لله

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উযুর মাঝে মাঝে পাঠ করার দুআ

📄 উযুর মাঝে মাঝে পাঠ করার দুআ


উযূর মাঝে মাঝে এই দোয়া পড়া- اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبي ووَسِعُ لِي في داري وبارك لي في رِزْقِي অর্থ: হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমার কবরের প্রশস্ত করে দিন এবং আমার রিযিকে বরকত দান করুন।

টিকাঃ
৫০৮. তহাবী

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দাড়ি খিলাল করার সময় পড়ার দুআ

📄 দাড়ি খিলাল করার সময় পড়ার দুআ


দাড়ি খিলাল করার সময় এই দোয়া পড়া- هَكَذَا أَمَرَنِي رَبِّي অর্থ: আমার প্রভু আমাকে এরূপই আদেশ করেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উযুর পরে পাঠ করার দুআ

📄 উযুর পরে পাঠ করার দুআ


উযুর পরে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়া। যথা- أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهَ وَحْدَةً لَا شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
এরপর এই দোয়া পড়া- اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ. অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে বেশি বেশি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন।
এরপর পড়া- سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ. অর্থ: আমি তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তাওবা করছি।

টিকাঃ
৫০৯. সুনানে তিরমিযী: খণ্ড-১, পৃষ্ঠা-১৮

ফন্ট সাইজ
15px
17px