📄 বাথরুমে প্রবেশের পূর্বে পাঠ করার দুআ
বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া- بِسْمِ اللهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুষ্ট পুরুষ এবং মহিলা জ্বিন থেকে আশ্রয় চাই।
টিকাঃ
৫০৬. সহীহ বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে মাজাহ
📄 বাথরুম থেকে বের হয়ে পাঠ করার দুআ
বাথরুম থেকে ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া পড়া- غُفْرَانَكَ الحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي. অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমাপ্রার্থী, সমস্ত প্রশংসা আল্লাহর। যিনি আমার কষ্টদায়ক জিনিস দূর করেছেন এবং আমাকে সুস্থতা দান করেছেন।
টিকাঃ
৫০৭. সুনানে ইবনে মাজাহ
📄 উযুর শুরুতে পাঠ করার দুআ
উযূর শুরুতে এই দোয়া পড়া- بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
কোনো কোনো রেওয়ায়াতে উযূর বিসমিল্লাহ এভাবে এসেছে- بِسْمِ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الحَمْدُ للهِ عَلَى دِينِ الإِسْلَامِ.
আবার কোনো কোনো রেওয়ায়াত এরূপও এসেছে- بِسْمِ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الحَمْدُ لله
📄 উযুর মাঝে মাঝে পাঠ করার দুআ
উযূর মাঝে মাঝে এই দোয়া পড়া- اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبي ووَسِعُ لِي في داري وبارك لي في رِزْقِي অর্থ: হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমার কবরের প্রশস্ত করে দিন এবং আমার রিযিকে বরকত দান করুন।
টিকাঃ
৫০৮. তহাবী