📄 জামাত ছুটে যাওয়া
বর্ণিত আছে, যাহেদ হাতেম রহ.-এর কোনো এক সময় জামাত ছুটে যায়। তখন তাঁর কয়েকজন বন্ধু এসে তাঁকে সান্ত্বনা প্রদান করল। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, যদি আমার একজন সন্তান মারা যেত তাহলে বল্থ শহরের অর্ধেক মানুষ আমাকে সান্ত্বনা দিতে আসত। অথচ আমার জামাত ছুটে গেলে মাত্র কয়েকজন বন্ধু আমাকে সান্ত্বনা দিতে এলো। অথচ আমার সকল সন্তান মারা যাওয়ার চেয়ে জামাত ছুটে যাওয়ার কষ্ট অনেক বেশি।

📄 নামাযের উদাহরণ
জনৈক দার্শনিক বলেন— নামায হলো যিয়াফতের ন্যায়। আল্লাহ তা'আলা মুমিনদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের মাধ্যমে তাঁর যিয়াফতের ব্যবস্থা করেছেন। যেমনিভাবে যিয়াফতের খাবার সামগ্রী ভিন্ন ভিন্ন থাকে এবং তার স্বাদও থাকে বিভিন্ন ঠিক তেমনি নামাযের মাঝে ভিন্ন-ভিন্ন আমল ও বিভিন্ন যিকির রয়েছে। নামাযের প্রত্যেকটি কথা ও কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়।
জনৈক ব্যক্তি বলেন, নামাযী অনেক কিন্তু নামায কায়েমকারীর সংখ্যা খুবই নগণ্য। আল্লাহ তা'আলা মুমিনদের গুণ বর্ণনায় তাদেরকে নামায কায়েমকারী হিসেবেই পরিচয় দিয়েছেন। কুরআনে এসেছে— 'ওয়া আক্বিমুস সালাতা' অর্থ: আর যারা নামায কায়েম করে।
টিকাঃ
৪৮২. সূরা হজ: আয়াত-৩৫

📄 নামাযী মানুষ দুই ভাগে বিভক্ত
জনৈক বুযুর্গ ব্যক্তি বলেন, নামাযে উপস্থিত মানুষ দু'ভাগে বিভক্ত। যথা— ১. বিশেষ মানুষ। ২. সাধারণ মানুষ। বিশেষ শ্রেণির মানুষেরা ভীত অবস্থায় শ্রদ্ধার সাথে নামাযে উপস্থিত হয়, একীন ও ভয়ের সাথে নামাযে দাঁড়ায়, তাযীমের সাথে তা আদায় করে, ভীত অবস্থায় ফিরে আসে।
আর সাধারণ মানুষ উদাসীনতার সাথে নামাযে উপস্থিত হয়, অমনোযোগিতার সাথে নামাযে দাঁড়ায়, অবহেলার সাথে তা আদায় করে এবং বেপরোয়া হয়ে ফিরে যায়।
জনৈক বিদ্বান ব্যক্তি ফারসী ভাষায় বলেন— অর্থ : যখন ওয়াসওয়াসার সাথে তাযীম ছাড়া উযূ করা হয় এবং সে ওয়াসওয়াসা ও দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে নামায আদায় করা হয়, উক্ত নামায কবুল করা হয় না।

📄 চারটি গুরুত্বপূর্ণ বিষয়
জনৈক বুযুর্গ ব্যক্তি বলেন, চারটি বিষয় চার বিষয়ের মাঝে ডুবে থাকে। আর চার স্থানে মাথা তোলে। যথা—
১. আল্লাহর সন্তুষ্টি তাঁর আনুগত্যের মাঝে ডুবে থাকে। আর দানশীলদের ঘরে তার মাথা তোলে।
২. আল্লাহর অসন্তুষ্টি পাপ ও গুনাহের মাঝে ডুবে থাকে। আর কৃপণদের ঘরে তার মাথা তোলে।
৩. সুখ-স্বাচ্ছন্দ্য ও রিযিকে প্রশস্ততা নেক কাজের প্রতিদানের মাঝে ডুবে থাকে। আর নামাযীদের ঘরে তার মাথা তোলে।
৪. অসচ্ছলতা ও রিযিকের অপ্রশস্ততা গুনাহের প্রতিদানের মাঝে ডুবে থাকে। আর নামাযে উদাসীন ব্যক্তির ঘরে তার মাথা তোলে।