📄 জমিনের গৌরব
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: مَا مِنْ بُقْعَةٍ يُصَلِّي فِيهَا صَلَاةٌ أَوْ ذُكِرَ اللهُ عَلَيْهَا إِلَّا اسْتَبْشَرَتْ بِذَلِكَ إِلَى مُنْتَهَاهَا، إِلَى سَبْعِ أَرَضِينَ، وَفَخَرَتْ عَلَى مَا حَوْلَهَا مِنَ الْبِقَاعِ، وَمَا مِنْ عَبْدٍ يَقُومُ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، يُرِيدُ الصَّلَاةَ إِلَّا تَزَخْرَفَتْ لَهُ الْأَرْضُ.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, যে স্থানে নামায আদায় করা হয় অথবা যিকির করা হয়, সে স্থান তার নিম্নবর্তী সপ্তম স্তরসহ খুশি থাকে এবং পার্শ্ববর্তী স্থানসমূহের উপর সে গর্ব করতে থাকে। আর যখন কোনো বান্দা কোনো খালি স্থানে নামাযে দাঁড়ানোর ইচ্ছা করে, তখন জমিন তার জন্য সুসজ্জিত হয়ে যায়।
টিকাঃ
৪৭৫. মুসনাদে আবী ইয়ালা: হাদীস-৪১১০; হাদীসটি জয়ীফ [মাজমাউয যাওয়ায়েদ: ১০/৭৯]।
📄 ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তা'আলার গর্ব
عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، أَنَّهُ قَالَ: بَلَغَنِي أَنَّ رَبَّكَ يُبَاهِي الْمَلَائِكَةَ بِثَلَاثَةِ نَفَرٍ: رَجُلٌ يَكُونُ بِأَرْضِ قَفْرٍ، فَيُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ، ثُمَّ يُصَلِّي وَحْدَهُ فَيَقُولُ اللَّهُ تَعَالَى انْظُرُوا إِلَى عَبْدِي يُصَلِّي وَحْدَهُ لَا يَرَاهُ أَحَدٌ غَيْرِي، لِيَنْزِلْ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، وَلْيُصَلُّوا وَرَاءَهُ، وَرَجُلٌ قَامَ بِاللَّيْلِ فَيُصَلِّي وَحْدَهُ، فَيَسْجُدُ، فَيَنَامُ وَهُৱা سাজেদুন, ফায়াকুলু: উনযুরু ইলা আবদি রুহুহু ইন্দি ওয়া জাসাদুহু সাজিদুন ইলাইয়া, ওয়া রাজুলুন ফী যাহফি গাযওয়িন ফা সাবাতা হাত্তা ক্বতিলা।
হযরত খালেদ ইবনে মা'দান রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট এ হাদীস পৌঁছেছে যে, তিন ধরনের মানুষের কারণে আল্লাহ তা'আলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। যথা-
১. ওই ব্যক্তি যে জনমানবহীন অঞ্চলে আযান ইকামত দিয়ে নামায আদায় করে। আল্লাহ তা'আলা তখন ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দার দিকে, সে একাকী নামায আদায় করছে। আমি ছাড়া কেউ তাকে দেখছে না। যাও সত্তর হাজার ফেরেশতা গিয়ে তার পিছনে নামায আদায় কর।
২. ওই ব্যক্তি যে রাত জেগে নামায আদায়কালে সেজদাবস্থায় ঘুমিয়ে যায়। আল্লাহ তা'আলা তখন ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দার দিকে, তার রূহ আমার নিকট চলে এসেছে, আর তার দেহ আমার সেজদায় পড়ে আছে।
৩. ওই ব্যক্তি যে ভয়াবহ যুদ্ধের সময় অবিচল থেকে যুদ্ধ করে শহীদ হয়ে যায়।
টিকাঃ
৪৭৬. সুনানে আবী দাউদ: হাদীস-১২০৩; হাদীসটি মুরসাল হলেও শক্তিশালী মাওকুফ বর্ণনা বিদ্যমান আছে [শরহে উমদাহ লি-ইবনে তাইমিয়া: ১/৩০৩; আল-বাদরুল মুনীর: ২/৪৪৪]।
📄 মুমিনের মর্যাদা
عَنِ الْمُعَافِي بْنِ عِمْرَانَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ: عِزُّ الْمُؤْمِنِ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ وَشَرَفُهُ قِيَامُهُ بِاللَّيْلِ.
হযরত মুআফী ইবনে ইমরান রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, মুমিনের মর্যাদা হলো, মানুষ থেকে অমুখাপেক্ষী থাকার মধ্যে এবং তার আভিজাত্য হলো, রাত জেগে ইবাদত করার মধ্যে।
টিকাঃ
৪৭৭. হাফেজ সুযুতী, ইবনে আররাক, যুরকানী ও আলবানী প্রমুখের মতে, হাদীসটি হাসান [জুয়াফা কাবীর: খণ্ড-২, পৃষ্ঠা-৩৭; আল-লাআলী খণ্ড-২, পৃষ্ঠা-২৯; আত-তানযীহ: খণ্ড-২, পৃষ্ঠা- ১০৫]।