📄 অসুস্থ ব্যক্তির ইবাদত
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ : مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ فَإِذَا جَلَسَ عِنْدَهُ انْغَمَسَ فِيهَا.
জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে যেন আল্লাহর রহমতে ঢুকে পড়ে। আর যখন সে তার নিকট বসে যায়, তখন সে যেন আল্লাহর রহমতে ডুবে যায়।
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ عَادَ مَرِيضًا فَكَأَنَّمَا صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى الْيَوْمُ بِسُبْعُ مِائَةِ يَوْمٍ، وَمَنْ تَبِعَ جِنَازَةً فَكَأَنَّمَا صَامَ يَوْমًا فِي سَبِيلِ اللَّهِ الْيَوْمُ بِسَبْعِ مِائَةِ يَوْمٍ.
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, সে যেন আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখল। আর ওই এক দিন সওয়াবের দিক দিয়ে সাতশত দিনের সমান। যে ব্যক্তি মৃত ব্যক্তির সাথে কবরস্থানে গেল, সে যেন আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখল। আর ওই এক দিন সওয়াবের দিক দিয়ে সাতশত দিনের সমান।
টিকাঃ
৪৬৩. মুসনাদে আহমাদ হাদীস-১৪২৬০; আল-আদাবুল মুফরাদ হাদীস-৫২২; হাদীসটি সহীহ [হাকেম, যাহাবী ও শুয়াইব আরনাউত]। সহীহ মুসলিমে (২৫৬৮) এসেছে, রোগীর সেবাদানকারী বেহেশতের ফলমূল আহরণে রত থাকে যতক্ষণ না ফেরত আসে।
৪৬৪. মুসনাদে হুমাইদী: খণ্ড-১, পৃষ্ঠা-২৬৯; সনদ নিতান্তই জয়ীফ।
📄 অন্তরের কঠোরতার চিকিৎসা
বর্ণিত আছে, জনৈক ব্যক্তি উম্মে দারদা রাযি.-এর নিকট গেল এবং অন্তরের কাঠিন্যের অভিযোগ করল। তখন উম্মে দারদা রাযি. বললেন, এটা তো গুরুতর রোগ। এর চিকিৎসা হলো, অসুস্থ ব্যক্তির সেবা-শুশ্রূষা করা, মৃত ব্যক্তির সাথে কবরস্থানে যাওয়া, আর কবরসমূহ অবলোকন করা। লোকটি তা করার পর তার অন্তরের কঠোরতা দূর হয়ে গেল ও কোমলতা অনুভব করল এবং উম্মে দারদা রাযি.-এর নিকট ফিরে এসে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।