📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থ ব্যক্তির আমল

📄 অসুস্থ ব্যক্তির আমল


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ : لَا تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ وَالشَّرَابِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ.

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেছেন, তোমরা তোমাদের অসুস্থদেরকে খাবার ও পানীয় গ্রহণে বাধ্য কর না। কারণ, আল্লাহ তা'আলা তাঁদের খাওয়ান ও পান করান।

অপর এক হাদীসে নবী ﷺ বলেন- أَنِينُ الْمَرِيضِ تَسْبِيحٌ وَصِيَاحُهُ تَهْلِيلٌ ، وَنَفَسُهُ صَدَقَةٌ، وَنَوْمُهُ عِبَادَةٌ، وَتَقَلُّبُهُ مِنْ جَانِبِ إِلَى جَانِبِ جِهَادُ فِي سَبِيلِ اللهِ، وَيُكْتَبُ لَهُ أَحْسَنُ مَا كَانَ يَعْمَلُ فِي الصَّحَّةِ।

অসুস্থ ব্যক্তির উহ্ আহ্ করা তাসবীহ পাঠের ন্যায়, চিৎকার করা লা-ইলাহা ইল্লাল্লাহু বলার ন্যায়, শ্বাস-প্রশ্বাস নেওয়া সদকা করার ন্যায়, ঘুমানো ইবাদত করার ন্যায়, আর পার্শ্ব পরিবর্তন করা আল্লাহর পথে জিহাদ করার ন্যায়। সুস্থ অবস্থায় সে যে সব আমল করত, সেগুলোর চেয়ে ভালো আমলের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়।

টিকাঃ
৪৫৬. সুনানে তিরমিযী হাদীস-২০৪০; সুনানে ইবনে মাজাহ হাদীস-৩৪৪৪; ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন।
৪৫৭. তারীখে বাগদাদ : ২/১৮৮; সনদটি জয়ীফ [মীযানুল এতেদাল : ১/৪৩৬]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নতুন আমলকারী

📄 নতুন আমলকারী


عَنْ عَلَيَّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ : أَرْبَعُ يَسْتَأْنِفُونَ الْعَمَلَ: الْمَرِيضُ إِذَا بَرِئَ، وَالْمُشْرِكُ إِذَا أَسْلَمَ، وَالْمُنْصَرِفُ مِنَ الْجُمْعَةِ إِيمَانًا وَاحْتِسَابًا، وَالْحَاجُ مِنْ كَسْبِ الْحَلَالِ.

হযরত আলী রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, চার ব্যক্তি নতুন করে আমল শুরু করে। যথা-
১. অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর।
২. মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করার পর।
৩. পূর্ণ ঈমান সহকারে পুণ্যের আশায় জুমুআর নামাজ আদায়ের পর।
৪. হালাল উপার্জনে হজ্ব করার পর।

টিকাঃ
৪৫৮. মুসনাদে ফিরদাউস : হাদীস-১৫০৪; হাদীসটি জাল নুসখা থেকে নেওয়া হয়েছে [ফাওয়াদে মাজমুয়াহ : ৪৩৮]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কল্যাণের খাজানা

📄 কল্যাণের খাজানা


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ : ثَلَاثُ مِنْ كُنُوزِ الْبِرّ، كِتْمَانُ الْمَرَضِ، وَكِتْمَانُ الصَّدَقَةِ، وَكِتْمَانُ الْمُصِيبَةِ.

হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, তিনটি বিষয় খাজানা স্বরূপ। যথা-
১. অসুস্থতা গোপন করা।
২. দান সদকা গোপন করা।
৩. বিপদাপদ গোপন করা।

রাসূল ﷺ থেকে বর্ণিত। সালমান ফারসী রাযি. অসুস্থ হলে রাসূল ﷺ তাঁকে দেখতে গেলেন। অতঃপর বললেন, তোমার বিছানার তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যথা- ১. তোমার প্রতিপালকের কথা স্মরণ করা। ২. অসুস্থ ব্যক্তির পাপসমূহ মাফ হয়ে যাওয়া। ৩. অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হওয়া। সুতরাং তুমি যতটুকু সম্ভব আল্লাহর নিকট দোয়া কর।

টিকাঃ
৪৫৯. হিলইয়াতুল আউলিয়া: ৭/১১৭; কিতাবুল মাজরুহীন: ১/২৫৭; হাদীসটি জয়ীফ [আত-তানযীহ: ২/৩৫৪; তাখরীজুল এহইয়া: ১/২৮৯]।
৪৬০. ইবনে আসাকীর বর্ণনা করেছেন [কানযুল উম্মাল হাদীস-২৫১৯৯]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থতা গুনাহের কাফফারা স্বরূপ

📄 অসুস্থতা গুনাহের কাফফারা স্বরূপ


عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : إِنَّ السَّقِيمَ لَا يُكْتَبُ لَهُ أَجْرُ، إِنَّمَا الْأَجْرُ في الْعَمَلِ، وَلَكِنْ يُكَفِّرُ بِهِ الْخَطَايَا.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, অসুস্থ ব্যক্তির জন্য কোনো নেকি লেখা হয় না। কারণ, নেকি তো আমলের মাধ্যমে অর্জিত হয়। তবে অসুস্থতার কারণে গুনাহ মাফ করে দেয়া হয়।

ইমাম সমরকন্দী রহ. বলেন, অসুস্থতার কারণে কোনো নেকি লেখা হয় না। কিন্তু সুস্থ অবস্থায় সে যে সব নেকির কাজ করত, তার অনুরূপ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। অসুস্থতার কারণে তার গুনাহ মাফ করে দেয়া হয়। অর্থাৎ, যদি সে তাওবা করে। আর যদি তাওবা না করে। বরং আগের পাপগুলো আবার করার নিয়ত থাকে তাহলে তার গুনাহসমূহ মাফ করা হয় না।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية