📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থতার সময়ের চারটি বৈশিষ্ট্য

📄 অসুস্থতার সময়ের চারটি বৈশিষ্ট্য


জনৈক মুহাজির সাহাবী থেকে বর্ণিত। তিনি জনৈক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। অতঃপর বললেন, আমি জানতে পেরেছি অসুস্থ ব্যক্তির চারটি বৈশিষ্ট্য অর্জিত হয়। যথা-
১. يُرْفَعُ عَنْهُ الْقَلَمُ অর্থাৎ, তার থেকে কলম তুলে নেওয়া হয়।
২. وَيَجْرِي لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ الَّذِي كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ . অর্থাৎ, সুস্থ অবস্থায় যেসব আমল করত, সে আমলের সওয়াব তাকে দেওয়া হয়।
৩. وَيَتَّبِعُ كُلَّ خَطِيئَةٍ فِي مَفَاصِلِهِ، فَيَسْتَخْرِجُهَا অর্থাৎ, সকল গুনাহ তার শরীরের প্রতিটি জোড়া দিয়ে বের হয়ে যায়।
৪. فَإِنْ مَاتَ مَاتَ مَغْفُورًا لَهُ ، وَإِنْ عَاشَ عَاشَ مَغْفُورًا لَهُ . অর্থাৎ, যদি সে মৃত্যুবরণ করে, তাহলে নিষ্পাপ ও ক্ষমাপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে। আর যদি সুস্থ হয়, তাহলেও নিষ্পাপ ও ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সুস্থ হয়।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ الْمُؤْمِنَ بِالسَّقَمِ قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعِ الْقَلَمَ عَنْهُ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي أَحْسَنَ مَا كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ فَإِنَّهُ فِي وَثَاقِي.

হযরত মুআয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা যখন কোনো মুমিন বান্দাকে রোগ ব্যাধিতে আক্রান্ত করেন, তখন বাম পার্শ্বের ফেরেশতাকে বলেন, কলম তুলে রাখো। আর ডান পার্শ্বের ফেরেশতাকে বলেন, সুস্থ অবস্থায় আমার বান্দা যে সব আমল করত, তার চেয়ে উত্তম সওয়াব লেখ। কারণ, এটা আমার প্রতিশ্রুতি।

টিকাঃ
৪৫৪. হাদীসটি রাসূল থেকেও বর্ণিত হয়েছে [সহীহ বুখারী: হাদীস-২৯৯৬]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 উম্মে মুলাম

📄 উম্মে মুলাম


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ: إِنَّ الْحُمَّى جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُشْبِهُ امْرَأَةً سَوْدَاءَ، فَقَالَ لَهَا : مَنْ أَنْتِ ؟ قَالَتْ: أَنَا أُمُّ مِلْدَمٍ، قَالَ: وَمَا تَصْنَعِينَ يَا أُمَّ مِلْدَمِ؟ قَالَتْ أَكُلُ اللَّحْمَ، وَأُنَشِّفُ الدَّمَ، وَإِنْ حَرِّي مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَعَرَفَ أَنَّهَا الْحُمَّى، فَقَالَتْ يَا رَسُولَ اللهِ: ابْعَثْنِي إِلَى أَحَبَّ أَهْلِكَ إِلَيْكَ، قَالَ: فَبَعَثَهَا إِلَى الْأَنْصَارِ فَأَخَذَتْهُمْ سَبْعَةَ أَيَّامٍ، فَبَعَثُوا صَرِيحَهُمْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ فَرَفَعَهَا اللهُ عَنْهُمْ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ إِذَا رَاهُمْ قَالَ : مَرْحَبًا بِقَوْمٍ طَهَّرَهُمُ اللَّهُ تَطْهِيرًا.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ-এর নিকট জ্বর কৃষ্ণকায়ার নারীর আকৃতিতে আসল। রাসূল বললেন তুমি কে? জ্বর বলল, আমি উম্মে মিলদাম। রাসূল বললেন, হে উম্মে মিলদাম! তোমার কাজ কী? জ্বর বলল, আমি গোশত খাই এবং রক্ত চুষে নেই। আর জাহান্নামের উত্তাপ থেকে আমার উত্তাপের সৃষ্টি। তখন রাসূল বুঝলেন যে, সে জ্বর। তার পর জ্বর বলল, হে আল্লাহর রাসূল! আপনার প্রিয় ব্যক্তিদের নিকট আমাকে প্রেরণ করুন। আবূ হুরায়রা রাযি. বলেন, তখন রাসূল তাঁকে আনসারদের নিকট প্রেরণ করলেন। সাতদিন তারা জ্বরাক্রান্ত থাকার পর রাসূল ﷺ-এর নিকট তাদের প্রতিনিধি প্রেরণ করলেন। রাসূল দোয়া করলেন। আল্লাহ তাদেরকে সুস্থ করে দিলেন। এরপর থেকে রাসূল তাদের দেখলে বলতেন ওই গোত্রকে স্বাগতম, যাদেরকে আল্লাহ তা'আলা শুদ্ধ ও পূত-পবিত্র করেছেন।

টিকাঃ
৪৫৫. আল-আদাবুল মুফরাদ হাদীস-৫০২; শুআবুল ঈমান হাদীস-৯৯৬৯; সহীহ ইবনে হিব্বান: হাদীস-১৮১; হাদীসটি সহীহ [মাজমাউয যাওয়ায়েদ ২/৩০৬; আরনাউত]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থ ব্যক্তির আমল

📄 অসুস্থ ব্যক্তির আমল


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ : لَا تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ وَالشَّرَابِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ.

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেছেন, তোমরা তোমাদের অসুস্থদেরকে খাবার ও পানীয় গ্রহণে বাধ্য কর না। কারণ, আল্লাহ তা'আলা তাঁদের খাওয়ান ও পান করান।

অপর এক হাদীসে নবী ﷺ বলেন- أَنِينُ الْمَرِيضِ تَسْبِيحٌ وَصِيَاحُهُ تَهْلِيلٌ ، وَنَفَسُهُ صَدَقَةٌ، وَنَوْمُهُ عِبَادَةٌ، وَتَقَلُّبُهُ مِنْ جَانِبِ إِلَى جَانِبِ جِهَادُ فِي سَبِيلِ اللهِ، وَيُكْتَبُ لَهُ أَحْسَنُ مَا كَانَ يَعْمَلُ فِي الصَّحَّةِ।

অসুস্থ ব্যক্তির উহ্ আহ্ করা তাসবীহ পাঠের ন্যায়, চিৎকার করা লা-ইলাহা ইল্লাল্লাহু বলার ন্যায়, শ্বাস-প্রশ্বাস নেওয়া সদকা করার ন্যায়, ঘুমানো ইবাদত করার ন্যায়, আর পার্শ্ব পরিবর্তন করা আল্লাহর পথে জিহাদ করার ন্যায়। সুস্থ অবস্থায় সে যে সব আমল করত, সেগুলোর চেয়ে ভালো আমলের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়।

টিকাঃ
৪৫৬. সুনানে তিরমিযী হাদীস-২০৪০; সুনানে ইবনে মাজাহ হাদীস-৩৪৪৪; ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন।
৪৫৭. তারীখে বাগদাদ : ২/১৮৮; সনদটি জয়ীফ [মীযানুল এতেদাল : ১/৪৩৬]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নতুন আমলকারী

📄 নতুন আমলকারী


عَنْ عَلَيَّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ : أَرْبَعُ يَسْتَأْنِفُونَ الْعَمَلَ: الْمَرِيضُ إِذَا بَرِئَ، وَالْمُشْرِكُ إِذَا أَسْلَمَ، وَالْمُنْصَرِفُ مِنَ الْجُمْعَةِ إِيمَانًا وَاحْتِسَابًا، وَالْحَاجُ مِنْ كَسْبِ الْحَلَالِ.

হযরত আলী রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, চার ব্যক্তি নতুন করে আমল শুরু করে। যথা-
১. অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর।
২. মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করার পর।
৩. পূর্ণ ঈমান সহকারে পুণ্যের আশায় জুমুআর নামাজ আদায়ের পর।
৪. হালাল উপার্জনে হজ্ব করার পর।

টিকাঃ
৪৫৮. মুসনাদে ফিরদাউস : হাদীস-১৫০৪; হাদীসটি জাল নুসখা থেকে নেওয়া হয়েছে [ফাওয়াদে মাজমুয়াহ : ৪৩৮]

ফন্ট সাইজ
15px
17px